চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই মাসের সেরা জয়সুরিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:21 অপরাহ্ন 08, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে হাসিমুখে আনন্দ উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচে ২৯ উইকেট নিয়ে সাড়া ফেলেছিলেন। দুবার হয়েছেন ম্যাচসেরা, একবার সিরিজসেরা। এবার আইসিসির পক্ষ থেকেও এলো সুখবর। সেই প্রাবাথ জয়সুরিয়া জুলাই মাসে আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

সোমবার ছেলে ও মেয়েদের জুলাই মাসের সেরা খেলোয়াড়ের নাম জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। লঙ্কান স্পিনারের সঙ্গে মেয়েদের ক্রিকেটে মাসসেরা হয়েছেন এমা ল্যাম্ব। সাউথ আফ্রিকার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ে খেতাব জিতলেন ক্যারিয়ারের প্রথম ৫ ম্যাচে ১৩৪ রান করা ইংল্যান্ডের ডানহাতি ওপেনার।

অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে সবশেষ দুই টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন জয়সুরিয়া। অজিদের বিপক্ষে অভিষেক টেস্টে ১২ উইকেট নিয়ে প্রথমবার আলো কাড়েন। তার বোলিংয়ে ভর করেই সফরকারীদের ইনিংস ও ৩৯ রানের ব্যবধানে হারায় লঙ্কানরা।

অস্ট্রেলিয়া সিরিজের দুর্দান্ত ফর্ম পাকিস্তানের বিপক্ষেও ধরে রাখেন ৩০ বর্ষী স্পিনার। এ সিরিজের দুই টেস্টে ১৭ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জিতে নেন বাঁহাতি স্পিনার।

আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই এমন অর্জনে আনন্দিত জয়সুরিয়া। দুর্গম যাত্রায় পাশে থাকার জন্য কোচ, সতীর্থ, পরিবার ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।

‘এই ঘোষণায় অনেক আনন্দিত এবং আইসিসির মাসসেরা খেলোয়াড় হিসেবে আমাকে ভোট দেয়ার জন্য ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। আমার যাত্রায় সাহায্য করার জন্য ভক্ত, সতীর্থ, কোচ, পরিবার এবং বন্ধুদের ধন্যবাদ। এই মুহূর্তে আমি অনেক রোমাঞ্চিত।’

জুন মাসে আইসিসির সেরা খেলোয়াড় হওয়ার পর জুলাইতেও সেরার দৌড়ে মনোনয়ন পেয়েছিলেন বেয়ারস্টো। ভারতের বিপক্ষে খেলা একমাত্র টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করে আলোচনায় এসেছিলেন ডানহাতি ইংলিশ ব্যাটার।

জুলাইয়ের সেরা খেলোয়াড়ের দৌড়ে ছিলেন ফ্রান্সের ‘ওয়ান্ডার বয়’ গুস্তাভ ম্যাককিওন। টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ইউরোপ উপ-আঞ্চলিক বাছাইপর্বে একের পর এক রেকর্ড গড়েছেন ১৮ বর্ষী ব্যাটার।

আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় টি-টুয়েন্টিতে সবচেয়ে কম বয়সী হিসেবে সেঞ্চুরি করে সাড়া ফেলেছেন ম্যাককিওন। মাত্র চারদিনের ব্যবধানে আবারও সেঞ্চুরি করে জোড়া বিশ্বরেকর্ড গড়েন ডানহাতি ওপেনার। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে পরপর সেঞ্চুরির মালিক এখন কেবল তিনিই। নরওয়ে ও সুইজারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি দুটি করেন ফ্রান্সের ওপেনার।

প্রথম তিন ম্যাচ পরে আরও একটি বিশ্বরেকর্ড গড়েন ম্যাককিওন। অভিষেকের পর প্রথম তিন টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ডটিও এখন তার। পর্তুগালের আজহার আনদানির রেকর্ড ভেঙেছেন ফ্রেঞ্চম্যান। আনদানি ক্যারিয়ারের প্রথম ৩টি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে করেছিলেন মোট ২২৭ রান। ম্যাককিওনের ২৮৬ রান। মাসসেরার দৌড়ে অবশ্য তিনের মধ্যে থাকাতেই সন্তুষ্ট হতে হচ্ছে তাকে।

Tags: আইসিসিজয়সুরিয়াবেয়ারস্টোম্যাককিওনলিড স্পোর্টস
Previous Post

ধৈর্য, সহিষ্ণুতা ও বিচক্ষণতার প্রতীক বঙ্গমাতা

Next Post

সোহানের আঙুলে অস্ত্রোপচার, ফেরার অপেক্ষা বাড়ল

Next Post
সোহানের আঙুলে অস্ত্রোপচার, হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

সোহানের আঙুলে অস্ত্রোপচার, ফেরার অপেক্ষা বাড়ল

ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা মাঠে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেডকে এখনই বিক্রি করে দেয়া উচিৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT