চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনন্দে মুহূর্তেই নেমে এলো বিষাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:16 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
দম্পতি একসঙ্গে হাসছে, প্রাকৃতিক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

কথা ছিলো বুধবার সন্ধ্যায় বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে বসে নিজেদের অভিনীত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘পেয়ারার সুবাস’ দেখার! রওনাও হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই ছবির উদ্বোধনী শো’তে উপস্থিত হওয়ার কিছু সময় আগেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা আহমেদ রুবেল! নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মৃত্যু ঘোষণা করেন ডাক্তার!

তার আকস্মিক মৃত্যু সংবাদে দিশেহারা সবাই। বিশেষ করে ‘পেয়ারার সুবাস’-এ রুবেলের সহ-অভিনয়শিল্পী জয়া আহসান তো মৃত্যু সংবাদটি বিশ্বাসই করতে চাইলেন না!

এদিন সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে উপস্থিত দর্শক ও সাংবাদিকদের সামনে কথা বলেন জয়া। এসময় সহ-অভিনেতা আহমেদ রুবেলের মৃত্যুর খবরে বিষাদ নেমে আসে। চোখের কোণে স্পষ্ট জল সবার।

তবু সহ-অভিনেতার মৃত্যু শোক সামলে তাৎক্ষণিকভাবে জয়া উপস্থিত সাংবাদিক ও দর্শকদের উদ্দেশে বলেন, ‘এই মুহূর্তে কী বলবো, বলার কিছুই নেই। বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে উনার কাছে ছুটে যাই। আমার মনে হচ্ছে, স্ক্রিনে আবার তাকে দেখি। পর পর আমার ভীষণ দুটি কাজ ‘অলাতচক্র’ এবং ‘পেয়ারার সুবাস’ এ আমার সহ-অভিনেতা তিনি। এই মুহূর্তে কিছু বলবার মতো স্টেজে আমি নেই, কেউ নেই।’

এসময় জয়া আরো বলেন, রুবেল ভাইকে নিয়ে এভাবে আমাকে বলতে হবে, এটা কখনো ভাবিনি। খুব অদ্ভুত ব্যাপার ঘটে গেল। উনাকে না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করছি না যে তিনি নেই।

‘পেয়ারার সুবাস’ ছবির উদ্বোধনী শো’তে বুধবার সন্ধ্যায় উপস্থিত থাকার কথা ছিলো আহমেদ রুবেলের। এখানে অংশ নিতে আসার সময় বসুন্ধরা শপিং মলের বেজমেন্টে গাড়ি থেকে নামার পর অজ্ঞান হয়ে যান তিনি। এরপর একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পর সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

১৯৬৮ সালে নিজ শহর চাঁপাইনবাবগঞ্জে জন্ম হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে। পরিবার সহ তিনি থাকতেন গাজীপুরে। গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’ দিয়ে নাটকে পা রাখেন তিনি। এরপর তিনি হুমায়ূন আহমেদের ‘পোকা’–তে অভিনয় তুমুল জনপ্রিয়তা লাভ করেন। এই নির্মাতার ‘বৃক্ষমানব’ নাটকটি তাকে সবশ্রেণির দর্শকের মধ্যে জনপ্রিয় করে তোলে।

নাটকের পাশাপাশি সিনেমাতেও দুর্দান্ত সব চরিত্র রূপদান করেছেন আহমেদ রুবেল। অভিনয় করেছেন চন্দ্রকথা, ব্যাচেলর, মেঘলা আকাশ, দ্য লাস্ট ঠাকুর, শ্যামল ছায়া, অলাতচক্র, লাল মোরগের ঝুঁটিতে। তার অভিনীত নূরুল আলম আতিক পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পেয়ারার সুবাস’ আগামি ৯ ফেব্রুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

Tags: জয়া আহসাননূরুল আলম আতিকপেয়ারার সুবাসলিড বিনোদন
Previous Post

ঢাকায় চতুর্থ ‘বিয়ে’ করলে ৫০ হাজার টাকা কর

Next Post

জাপানেও হারলো মেসির মিয়ামি

Next Post
মেসি গোলের চেষ্টা করছেন, ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানেও হারলো মেসির মিয়ামি

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও একজন বিশ্লেষক আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নয়নের স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন: পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT