চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি মাসে ওটিটিতে জয়ার নতুন ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:38 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর ছবি যেখানে একজন নারী কিচেনে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কেউ টের পায়নি, অনেকটা চুপিসারে নিজের নতুন একটি সিনেমার শুটিং শেষ করে ফেলেছিলেন জয়া আহসান। খবরটি প্রকাশ করেছিলেন ২০২২ সালে। সেই সিনেমাটির নাম ‘জয়া আর শারমিন’। পরিচালনা করেছেন পিপলু আর খান।

জয়া জানিয়েছিলেন, দুজন নারীর অচেনা ভুবনের ছবি এটি। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে, অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা ছবি; কিন্তু আশা আছে এটি আপনাদের অনুভূতিকে নাড়া দেবে।

দুজন নারীর অচেনা ভুবনের সেই ছবিটি বহু অপেক্ষার পর গেল মে মাসে মুক্তি পায় বড়পর্দায়। সিনেমা হলে খুব একটা সাড়া না পেলেও নতুন খবর হলো, সেই সিনেমাটি চলতি মাসেই দেখা যাবে ওটিটি প্লাটফর্ম চরকিতে।

চরকির সেপ্টেম্বর রিলিজ লিস্টে যুক্ত হলেও চূড়ান্ত মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

সিনেমায় জয়া আহসান ও মহসিনা আক্তার ছাড়াও বিশেষ উপস্থিতি রয়েছে ছোটপর্দার দর্শকপ্রিয় মুখ তানজিম সাইয়ারা তটিনির।

এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন পিপলু আর খান এবং নুসরাত ইসলাম মাটি। প্রযোজনায় রয়েছেন পিপলু আর খান এবং জয়া আহসান।

চলতি বছরটা বেশ দারুণ যাচ্ছে জয়ার। দেশে তাণ্ডব, উৎসব বেশ প্রশংসিত ও দর্শকপ্রিয়তা পেয়েছে; কলকাতাতেও ‘ডিয়ার মা’ পেয়েছে দর্শকপ্রিয়তা, ক্রিটিকরা পছন্দ করেছেন তার আরেক ছবি ‘পুতুল নাচের ইতিকথা’ও! এরইমধ্যে প্রেক্ষাগৃহের পর ওটিটিতেও দর্শক দেখছেন তাণ্ডব ও উৎসব, তারমধ্যেই যুক্ত হচ্ছে ‘জয়া আর শারমিন’!

Tags: ওটিটিচরকিজয়া আর শারমিনজয়া আহসানপিপলু আর খানলিড বিনোদনসিনেমা
Previous Post

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে দুর্নীতি ও অনিয়মমুক্ত করার প্রত্যয়

Next Post

সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ সড়ক এখন মরণ ফাঁদ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ সড়ক এখন মরণ ফাঁদ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধায় আউশের আশাতীত ফলনে খুশি কৃষক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT