চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অকালপ্রয়াত ঐন্দ্রিলাকে নিয়ে যা বললেন জয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:34 অপরাহ্ন 21, নভেম্বর 2022
in বিনোদন
A A
ঐন্দ্রিলা ও জয়া, বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ২৪ বছরেই থেমে গেল টলিউড অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার জীবন। জীবনযুদ্ধের দীর্ঘ লড়াইয়ের পর রবিবার (২০ নভেম্বর) পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি। রেখে গেলেন শূন্যতা।

তার সেই শূন্যতার তাড়াতেই অভিনেত্রীর অকাল প্রয়াণে তাকে স্মরণ করছেন তারকারা। পশ্চিমবাংলার এই অভিনেত্রীর মৃত্যু শোক ছুঁয়ে গেছে বাংলাদেশের তারকা অভিনেত্রী জয়া আহসানকেও।

ব্যক্তিগত পরিচয় না থাকলেও প্রয়াত ঐন্দ্রিলার হাসিমাখা ছবিগুলো দৃষ্টি কেড়ে নিয়েছে জয়ার। স্পর্শ করেছে হৃদয়ের ঠিক গভীরে! তাইতো ঐন্দ্রিলাকে নিয়ে জয়া লিখেছেন, ‘ঐন্দ্রিলাকে আমি ব্যক্তিগত ভাবে চিনি না। তবে ওই কিছু মানুষ থাকে না, যাদের দেখলেই কেমন যেন জীবন ঝকমকিয়ে ওঠে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ও ঠিক তেমনি জীবন হয়ে আমার কাছে ধরা দিয়েছে বারবার।’

ঐন্দ্রিলাকে নিয়ে জয়া লিখেছেন,‘সব সময় মুখে উজ্জ্বল হাসি, জীবনীশক্তিতে দৃপ্ত চোখ, জীবনের প্রতি মুহূর্ত আদর করে বেঁচে নিচ্ছিল মেয়েটা। সঙ্গে বাঁচার আসল মর্মটুকু শিখিয়ে যাচ্ছিল আমাদের প্রতিনিয়ত। কি হবে জীবন, যদি তা এমন অন্ধকার দিনে ব্যথিয়ে না ওঠে…! ওর শেষ যাত্রায় যে অসীম অনুপ্রেরণা রেখে গেল ঐন্দ্রিলা, তাতেই শান্তি আসুক…।’

ঐন্দ্রিলাকে ‘লড়াকু মেয়ে’ আখ্যা দিয়ে জয়া আরও লিখেছেন, ‘এমন অনুপ্রেরণা ভেন্টিলেশনের হাজার সুঁচকে বারবার বুড়ো আঙ্গুল দেখিয়ে জিতে যাওয়ার ক্ষমতা রাখে। সেই অসীম ক্ষমতায় ঐন্দ্রিলা আজ জয়ী…। মৃত্যু, শোক, ওকে ছুঁয়ে নতুন অর্থ পেল। ভাল থেকো লড়াকু মেয়ে, মনের মাঝে জীবন চেতনা হয়ে অমর থেকো আজীবন।’

গত ১ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা। চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে তার। কোমায় চলে যান তিনি। রাখা হয় ভেন্টিলেশনে। আর ফেরেনি জ্ঞান।

অবশেষে রবিবার (২০ নভেম্বর) ভারতীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে হাসপাতালেই প্রয়াত হন অভিনেত্রী।

Tags: অভিনয়অভিনেতাঐন্দ্রিলাঐন্দ্রিলা শর্মাজয়া আহসানটলিউডতারকালিড বিনোদনসিনেমা
Previous Post

বিসিটিআই প্রাক্তনী সংসদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

Next Post

আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের অবদান কখনও ভুলবে না: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সঙ্গে সম্মানজনকভাবে সাক্ষাৎ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের অবদান কখনও ভুলবে না: প্রধানমন্ত্রী

বাইডেনের সঙ্গে ফোনে যোগাযোগের জন্য ইউএসএ টিমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউএসএ টিমকে জো বাইডেনের ফোন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT