চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছবিটি দেখে জয়া বললেন, ‘অসাধারণ একটা ট্রিপ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:47 অপরাহ্ন 11, জুলাই 2023
in বিনোদন
A A
তিনজন তরুণ সাংবাদিক সংবাদ সম্মেলনে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ফিল্ম সোসাইটির উদ্যোগে শুরু ৫ দিনব্যাপী চলছে চলতরঙ্গ সিনেসপ্তাহ। সোমবার সন্ধ্যায় উৎসবে দেখানো হয় বছরের আলোচিত যুবরাজ শামীমের গণঅর্থায়ণে নির্মিত ছবি ‘আদিম’! হল ভর্তি দর্শকের সাথে এদিন ছবিটি দেখেন গুণী অভিনেত্রী জয়া আহসান।

ছবিটি দেখার পর এক প্রতিক্রিয়ায় জয়া জানান, “অনেকদিন ধরেই আদিম দেখবো দেখবো ভাবছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে হয়ে উঠেনি। বুয়েটে শো’য়ের কথা শুনেই ছবিটি দেখতে এলাম। দর্শকের সাথে বসে যখন আদিম দেখছিলাম, তখন সবকিছু বাদ দিয়ে শুধু ছবিটাই দেখতে বাধ্য হয়েছি। অসাধারণ একটা ট্রিপ। অনেকদিন পর একটি সৎ সিনেমা দেখলাম!”

জয়া এসময় দর্শকের উদ্দেশে বলেন, “এরকম অসাধারণ একটি ছবি আমাদের দেশে নির্মিত হয়েছে, এটা আমাদের গর্ব। দর্শকের উচিত, এরকম ছবির সাথে থাকা। আদিম দেখলে দর্শক আরও পরিণত হবেন।”

সাধারণ দর্শনার্থীদের সাথে বসে ‘আদিম’ দেখায় উচ্ছ্বসিত এই ছবির নির্মাতা যুবরাজ শামীম। তিনি বলেন, বুয়েটে জয়া আপার উপস্থিতি আমাকে ভীষণভাবে আপ্লুত করেছে। এরআগে জয়া আপা বলছিলেন ছবিটা আবার ঢাকায় প্রদর্শিত হলে উনি দেখবেন। তবে বলতে দ্বিধা নাই, তখন আমি জয়া আপার কথাটা কথার কথা ধরে নিয়েছিলাম। কেননা তার নিজের বহু ব্যস্ততা রয়েছে। গতকাল ছবি প্রদর্শনীর ঠিক ১৫ মিনিট আগে জয়া আপা এসে হাজির! তার এমন আন্তরিকতায় সত্যিই আমি মুগ্ধ!

বুধবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বুয়েট অডিটোরিয়ামে রয়েছে ‘আদিম’ এর আরও একটি শো। এ বিষয়ে নির্মাতার ভাষ্য,‘এখনও যারা আদিম এর প্রতি আগ্রহ অনুভব করছেন তাদের জন্য বড় পর্দায় আদিম দেখার এটাই আপাতত শেষ সুযোগ।’

গত ২৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘আদিম’। এরইমধ্যে দেশব্যাপী বিকল্প ব্যবস্থায় ছবিটি প্রদর্শনের উদ্যোগ নেয়া হয়েছে। ঈদের পর টানা দু’দিন ছবিটি দেখানো হয়েছে কুড়িগ্রামের নাগেশ্বরীতে৷

টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। সিনেমার কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। এর চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম।

বুয়েটে ‘আদিম’ দেখতে জয়া আহসান

ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও আদিম এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা। সাউন্ড ও কালারে সুজন মাহমুদ। চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা রাসেল আহমেদকে।

Tags: অভিনয়জয়াজয়া আহসানবুয়েটযুবরাজযুবরাজ শামীমলিড বিনোদনসিনেমা
Previous Post

অর্থ জমিয়ে স্কুল প্রতিষ্ঠা করেছেন রাজশাহীর নিভৃত পল্লীর নারীরা

Next Post

আলাদা করে স্পোর্টস ডেস্ক রাখছে না নিউইয়র্ক টাইমস

Next Post
The New York Times logo on the building facade in New York City. Channel i News - চ্যানেল আই নিউজ

আলাদা করে স্পোর্টস ডেস্ক রাখছে না নিউইয়র্ক টাইমস

মহাকাশ থেকে তোলা ইউরোপ-এশিয়ার সংযোগস্থলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাকাশ থেকে তোলা ইউরোপ-এশিয়ার সংযোগস্থলের অন্যরকম ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT