চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একইদিনে দুই বাংলায় মুক্তি পাচ্ছে জয়ার দুই ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:42 অপরাহ্ন 28, জানুয়ারি 2024
in বিনোদন
A A
জয়া অভিনীত দুই বাংলার ছবি একই দিনে মুক্তি পাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ৯ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে তার নতুন ছবি ‘ভূতপরী’, একইদিনে বাংলাদেশে মুক্তি পাবে ‘পেয়ারার সুবাস’।

সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ভূতপরী’র ছবিটিতে জয়া ছাড়াও অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্ত চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, বিষান্তুক প্রমুখ।

একই দিনে বাংলাদেশে জয়া অভিনীত ‘পেয়ারার সুবাস’ মুক্তির খবরটি নিশ্চিত করেছেন পরিচালক নুরুল আলম আতিক ও প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল।

৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি দেওয়ার জন্য এরই মধ্যে চলচ্চিত্র প্রযোজক সমিতিতে নিবন্ধনও করা হয়েছে। ‘পেয়ারার সুবাস’ ছবিতে জয়া ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, নূর ইমরান মিঠু, সুষমা সরকার প্রমুখ।

নির্মাতা নুরুল আলম আতিক বলেন, ছবি মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন। আমার দিক থেকে যা যা দরকার আমি প্রযোজনা প্রতিষ্ঠানকে বুঝিয়ে দিয়েছি।  ৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে, আমি সেটাই জানি।

আলফা আইয়ের সঙ্গে ‘পেয়ারার সুবাস’-এর সহপ্রযোজক চরকি। আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, আমরা দুই-তিন দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ছবি মুক্তির বিষয়ে জানাব। ৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি দেব, সেটারই প্রস্তুতি চলছে।

এর আগে পহেলা জানুয়ারি থেকে নিজের ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমে ‘ভূতপরী’র প্রচারণা শুরু করেছেন জয়া। ‘ভূতপরী’র একটি মোশন পিকচার শেয়ার করে লেখেন, “মানুষ মরে ভূত হবে, ভূত মরে কি পরী হয়? নতুন বছরের নতুন ভূত ‘ভূতপরী’। আসছে ৯ ফেব্রুয়ারি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে!

‘পেয়ারার সুবাস’ নিয়ে বরাবরই আশাবাদী জয়া। আগে তিনি বলেছিলেন, আমার প্রথম সিনেমার পরিচালক নুরুল আলম আতিক। তার সঙ্গে কাজ করার সময়টা খুব উপভোগ করি। এই ছবিটা যখন করেছি, তখনো এক্সাইটেড ছিলাম। আমরা সাধারণরা সব সময় যে দৃষ্টিভঙ্গি নিয়ে ছবি দেখি, আতিক আসলে সব সময় নতুনভাবে দেখতে শেখায়, দেখায়। পুরো সিনেমায় একটা অন্য রকম ভাষা আছে।

Tags: জয়া আহসানদুই বাংলানুরুল আলম আতিকপেয়ারার সুবাসভূতপরীলিড বিনোদন
Previous Post

‘শিষ্যকে’ বেধড়ক মারধর! সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান

Next Post

১ রানের নাটকীয় জয়ে ফাইনালে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জিতের উল্লাসে. Channel i News - চ্যানেল আই নিউজ

১ রানের নাটকীয় জয়ে ফাইনালে বাংলাদেশ

বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের পরিস্থিতি ভালো হবে, রোহিঙ্গা প্রত্যাবাসনও শুরু হবে: পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT