চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাঙ্গুলির পদত্যাগের খবর উড়িয়ে দিলেন জয় শাহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:21 অপরাহ্ন 01, জুন 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
জয় শাহের ছবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌর‌ভ গাঙ্গুলির এক টুইট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকে ধরেই নিয়েছেন বোর্ড থেকে পদত্যাগ করেছেন দাদা। এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ।

বুধবার আলোচনার ঝড় থামাতে জয় শাহ বলেছেন, ‘সৌরভ গাঙ্গুলি বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে পদত্যাগ করেননি।’

এর আগে গাঙ্গুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তার জীবনের নতুন অধ্যায়ের জন্য ভক্তদের সমর্থন চেয়েছিলেন। তবে সেই নতুন অধ্যায়টা আসলে কী, সেটা খোলাসা করেননি ভারতের সাবেক অধিনায়ক। তাতে ধূম্রজালের সৃষ্টি হয়।

‘১৯৯২ সালে ক্রিকেটের সাথে আমার যাত্রা শুরুর পর ৩০তম বছর ২০২২। ক্রিকেট আমাকে অনেককিছু দিয়েছে। সবচেয়ে বড় কথা, আপনাদের সকলের সমর্থন পেয়েছি। আমি প্রত্যেক ব্যক্তিকে ধন্যবাদ জানাতে চাই যারা এই যাত্রায় অংশ নিয়েছেন, আমাকে সমর্থন করেছেন এবং আমি আজ যেখানে আছি সেখানে পৌঁছাতে সাহায্য করেছেন। আজ, আমি এমনকিছু শুরু করার পরিকল্পনা করছি, যা অনেক লোককে সাহায্য করবে। জীবনের এই অধ্যায়ে প্রবেশ করার পর আপনারা একইভাবে সমর্থন অব্যাহত রাখবেন বলে আশা করি।’ পোস্টে এভাবেই লিখেছেন গাঙ্গুলি।

২০১৯ সালে বিসিসিআই’র ৩৯তম সভাপতি নির্বাচিত হন সৌরভ। তার আগে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল’র সভাপতি ছিলেন তিনি।

Tags: জয় শাহবিসিসিআইভারতলিড স্পোর্টসসৌরভ গাঙ্গুলি
Previous Post

মেঘনা নদীতে ডুবে যুবকের মৃত্যু

Next Post

৬টি ব্যবসায়ি গ্রুপ চালের বাজারে সিন্ডিকেট করছে: খাদ্যমন্ত্রী

Next Post
চালের বাজারে বিভিন্ন ধরনের চালের বস্তা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৬টি ব্যবসায়ি গ্রুপ চালের বাজারে সিন্ডিকেট করছে: খাদ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সেবার মান বাড়াতেই ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অভিযান চলছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT