চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের কাছে নত হলেন ‘ঠোঁটকাটা’ কঙ্গনা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:26 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
A male singer performing on stage and a young woman posing. Channel i News - চ্যানেল আই নিউজ

“শাহরুখের তুলনা যে শাহরুখ নিজেই” সদ্য মুক্তি প্রাপ্ত তার অভিনীত ‘জওয়ান’ সিনেমার বক্স অফিস থেকে আবারও সেটি প্রমাণ হলো। যেমনটা ধারণা ছিল, মুক্তির প্রথম দিনে ব্লকবাস্টার ওপেনিং হবে, তেমনটাই হলো। সব রেকর্ড ভেঙে মুক্তির প্রথম দিন সব থেকে বেশি আয় করা ছবির খেতাব জিতল শাহরুখের ‘জওয়ান’।

পুরো বিশ্ব যখন শাহরুখের যাদুতে বিভোর, তখন বাদ গেলেন না বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউতও। যে কঙ্গনা বলিউডের সিংহভাগের মধ্যেই ত্রুটি খুঁজে পান, সেই কঙ্গনা-ই এবার শাহরুখে মুগ্ধ হলেন।’জওয়ান’ মুক্তির দিনেই ইনস্টাগ্রামে শাহরুখকে ‘সিনেমার ঈশ্বর’ বললেন কঙ্গনা! সঙ্গে এও বললেন, তিনি শাহরুখের পরিশ্রমকে শ্রদ্ধা করেন।

বরাবরই বলিউডের খান থেকে কুমার দের একহাত নিয়েছেন কঙ্গনা। তার নিশানায় পড়তে হয়েছে বলিউডের তাবড় সব তারকাদের। এবার সেই কঙ্গনার উল্টো সুর।

অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আরো লেখেন ‘‘৯০ দশকের রোম্যান্টিক লাভার বয় দিয়ে শুরু করে এক দশকের বেশি সময়ের সংগ্রাম। ৪০-৫০ বছর বয়সে এসেও দর্শকের হৃদয়ে। প্রায় ৬০-এ পৌঁছেও ভারতীয় সুপার হিরো হিসেবে যে পুনরায় উত্থান, সেটা বাস্তব জীবনেও কম নায়োকচিত নয়। যে শিল্পীদের ক্যারিয়ার দীর্ঘ হয় তাদের নিজেদের নতুন করে প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে শাহরুখের মতো করে। কেবল জড়িয়ে ধরা বা ডিম্পলের জন্য নয়, সত্যি সত্যি কিছু জিনিসের জন্যই ভারতের সিনেমার ঈশ্বর হলেন শাহরুখ খান। আপনার পরিশ্রম, অধ্যাবসায় সহ সব কিছুর কাছে আমি মাথা নত করলাম কিং খান।’’

বলিউডের মুভিরিভিউজে দেয়া তথ্যসূত্রে জানা গেছে, শুধু হিন্দি ভাষাতেই ‘জওয়ান’ আয় করেছে ৬৪ থেকে ৬৬ কোটি রুপি! অন্যদিকে তামিল ও তেলুগু ভাষায় সিনেমাটি আয় করেছে ৬ থেকে ৮ কোটির মতো!

সব মিলিয়ে শুধু ভারতে ‘জওয়ান’ প্রথম দিনে ৭০ থেকে ৭৪ কোটি রুপির মতো আয় করেছে বলেই ধারণা মুভিরিভিউজের। সিনেমার বক্স অফিস নিয়ে স্বচ্ছ হিসেব প্রকাশ করা পোর্টালটি মনে করছে, মুক্তির প্রথম দিনে ‘জওয়ান’ বিশ্বব্যাপী ১১৫ থেকে ১২৫ কোটি রুপি আয় করেছে!

বৃহস্পতিবার ভারতের সাড়ে ৫ হাজার স্ক্রিন সহ বিশ্বের ১০ হাজারের বেশী স্ক্রিনে মুক্তি পেয়েছে ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমা। ছবিটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার৷ এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় ছাড়াও প্রযোজনা করেছেন শাহরুখ।

সূত্র: বলিউড লাইফ

Tags: কঙ্গনা রানাউতজওয়ানশাহরুখশাহরুখ খান
Previous Post

নির্বাচন নিয়ে বিদেশি হস্তক্ষেপ সহ্য করা হবে না: জাসদ সভাপতি

Next Post

মুক্তি পেল পরীমনির ‘পাফড্যাডি’

Next Post
পরীমনি ও তার সহশিল্পী সিনেমার সেটে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তি পেল পরীমনির 'পাফড্যাডি'

আর্জেন্টিনা ও ফ্রান্স ফুটবল তারকার মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির ‘কী হয়েছে’ পরীক্ষা করে দেখতে হবে: স্কালোনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT