চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে মুক্তির অনুমতি পেল ‘জওয়ান’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:45 অপরাহ্ন 27, আগস্ট 2023
in বিনোদন
A A
শাহরুখ খান হাতে পিস্তল নিয়ে স্টাইলিশ লুকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমদানির মাধ্যমে বলিউডের সঙ্গে একযোগে বাংলাদেশে ‘জওয়ান’ মুক্তির চেষ্টা চালাচ্ছিল অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট। সেই চেষ্টায় অনেকটাই সফল হয়েছে পরিবেশনা প্রতিষ্ঠানটি। এদেশে ‘জওয়ান’ মুক্তির বড় প্রতিবন্ধকতা ছিল তথ্য মন্ত্রণালয়ের অনুমতি!

তবে সুপারস্টার শাহরুখ খানের প্রতীক্ষিত এ ছবিটি বাংলাদেশে মুক্তির জন্য রবিবার (২৭ আগস্ট) তথ্য মন্ত্রণালয় অনুমতি দিয়েছে। আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের সঙ্গে রংধনু গ্রুপ। যেহেতু মন্ত্রণালয় অনুমতি দিয়েছে তাই মুক্তি নিয়ে ধোঁয়াশা কেটে গেছে!

এ বিষয়ে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন চ্যানেল আই অনলাইনকে বলেন, সেন্সর করা বাকি আছে। ৭ সেপ্টেম্বর বাংলাদেশে বৃহস্পতিবার, তাই ৮ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশে মুক্তি দিতে পারি। কারণ বাংলাদেশে শুক্রবার ছাড়া সিনেমা মুক্তির নিয়ম নেই।

‘পাঠান’র আকাশছোঁয়া সাফল্যের পর ‘জওয়ান’ নিয়ে শাহরুখ ভক্তদের আগ্রহ তুঙ্গে। ছবির প্রযোজক শাহরুখপত্নী গৌরী খান। পরিচালনা করেছেন দক্ষিণের নির্মাতা অ্যাটলি। এতে শাহরুখ খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে, তার বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা নয়নতারাকে।

এদিকে, শুক্রবার বাংলাদেশের ৩৩ সিনেমা হলে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’। মুক্তির পর থেকে সিনেপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটির অবস্থা একেবারেই শোচনীয়।

স্টার সিনেপ্লেক্স ও মধুমিতা সিনেমা হল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জানা যায়, ‘ছবিটি দর্শক টানতে পুরোপুরি ব্যর্থ’। মুক্তির প্রথম ও দ্বিতীয়দিন স্টার সিনেপ্লেক্সের ৬টি শাখায় ১৮ শো ছিল ‘কিসি কা ভাই কিসি কি জান’ এর। তৃতীয়দিনে দর্শক খরায় শো কমিয়ে দেয়া হয়েছে।

Tags: জওয়ানলিড বিনোদনশাহরুখ খানসিনেমা
Previous Post

আফগানিস্তানে নারীদের জাতীয় উদ্যানে প্রবেশে নিষেধাজ্ঞা

Next Post

অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য

Next Post
বাংলাদেশের একজন নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য

যশোরে সাংবাদিকদের হামলার প্রতিবাদে পুলিশকে দায়ী করে বক্তব্য দিচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু রোগীর তথ্য সংগ্রহে গিয়ে যশোরে সাংবাদিকরা হামলার শিকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT