চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা বিদ্বেষীদের বিতাড়িত করতে অধ্যাদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট মিলেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:38 অপরাহ্ন 31, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা বিদ্বেষী প্রচারণা চালানো বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর বিধান রেখে জরুরি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। নতুন আদেশ অনুযায়ী, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ঘৃণা’ ছড়ানো বা দেশটির জাতীয় প্রতীককে অবমাননা করা বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া, ফেরত পাঠানো কিংবা ভিসা বাতিল করার ক্ষমতা পাবে সরকার।

বৃহস্পতিবার জারি করা আদেশের বৈধতা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন আইন বিশেষজ্ঞরা। আদেশের ঘোষণা দিতে গিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর আর্জেন্টিনাকে ঘিরে তৈরি হওয়া আন্তর্জাতিক সমালোচনার প্রসঙ্গ টেনে এনেছে প্রেসিডেন্টের কার্যালয়।

বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে উঠলেও শেষপর্যন্ত স্পেনের কাছে হেরে রানার্সআপ হয়। তবে খেলোয়াড় ও সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ ওঠায় দলের সাফল্য বিতর্কের মুখে পড়ে। মিলেই এসব সমালোচনাকে আর্জেন্টিনার ভাবমূর্তি ক্ষুণ্ণে পরিকল্পিত প্রচারণা হিসেবে তুলে ধরেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা ও আর্জেন্টিনাবাসীর বিরুদ্ধে যে বৈরী আচরণ দেখা গেছে, তার পরিপ্রেক্ষিতে জাতীয় সরকার আবারও স্পষ্ট করে জানাচ্ছে- দেশ, দেশের নাগরিক ও জাতীয় প্রতীকের সুরক্ষার প্রশ্নে কোন আপোস হবে না। যেকেউ আর্জেন্টিনার বিরুদ্ধে অবস্থান নেবে, তাকে আমাদের দেশে স্বাগত জানানো হবে না।’

গত ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর মাঠে খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয়, যার ফলে ফিফা আর্জেন্টিনার তিন খেলোয়াড় ও এক কোচের বিরুদ্ধে অসদাচরণের তদন্ত শুরু করেছে। এছাড়া গ্যালারিতে বৈষম্যমূলক স্লোগান ও বার্তার বিষয়েও ফিফা পৃথক অনুসন্ধান চালাচ্ছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে।

প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই কোন প্রমাণ ছাড়াই দাবি করেছেন যে- ব্রাজিল, মেক্সিকো ও মার্কিন ডেমোক্রেটিক পার্টির বামপন্থীদের অর্থায়নে এই আর্জেন্টিনা-বিরোধী প্রচারণা পরিচালিত হয়েছে। এসব কটূক্তি ও অভিযোগের জের ধরে ব্রাজিল ইতিমধ্যেই নিজেদের রাষ্ট্রদূতকে বুয়েন্স আয়ার্স থেকে ফেরত নিতে তলব করেছে।

জরুরি অধ্যাদেশে রাজনৈতিক, একাডেমিক বা নাগরিক গঠনমূলক সমালোচনাকে সংবিধান স্বীকৃত হিসেবে ছাড় দেয়া হলেও ‘ঘৃণা’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে তা স্পষ্ট করা হয়নি। ফলে অভিবাসন কর্তৃপক্ষ পর্যটক বা বিদেশি বাসিন্দাদের সামাজিক মাধ্যমের ইতিহাস পরীক্ষা করবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

Tags: আর্জেন্টিনাবিশ্বকাপ-২০২৬লিড স্পোর্টসহাভিয়ের মিলেই
Previous Post

জন্মদিনে খুরশীদ আলমকে নতুনভাবে জানার সুযোগ!

Next Post

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

Next Post
কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং এর গুরুত্ব বোঝাতে একটি শব্দের গ্রাফিক।. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

মুহাম্মদ (সা.) এর নামের কোরআন ও হাদিসের বাণী, ইসলামিক আর্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT