চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পায় তারকারা

বললেন ভারতের কিংবদন্তী অভিনেতা জাভেদ আখতার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:09 অপরাহ্ন 12, মে 2025
in বিনোদন
A A
ভারতীয় অভিনেতা অমিতাভ বচ্চন বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বরাবরই স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত বলিউডের কিংবদন্তী গীতিকার ও চিত্রনাট্যকার অভিনেতা জাভেদ আখতার। চলচ্চিত্র জগতের প্রথম সারির তারকাদের বিরুদ্ধেও স্পষ্ট মতামত তো দেনই, আবার দেশের রাজনীতি বা প্রশাসনের বিরোধিতা করতেও ভাবেননা। এবার নতুন এক বিষয় নিয়ে মন্তব্য করলেন এই শিল্পী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাভেদ আখতারকে প্রশ্ন করা হয়েছিল, ফিল্ম ইন্ডাস্ট্রি কেন সরকারের বিরুদ্ধে কিছু বলে না? এই প্রশ্নের উত্তরে জাভেদ আখতার বলেন, ‘বড় শিল্পপতিরা কি সরকারের বিরুদ্ধে কথা বলেন?’

জাভেদের বক্তব্য, একটি ইন্ডাস্ট্রিতে প্রত্যেকের ভিন্ন মত থাকাই স্বাভাবিক। কিন্তু বলিউডে তার অভাব রয়েছে। প্রয়োজনে সরকারের দিকেও প্রশ্ন তুলতে হবে। সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুললে বাড়িতে ইডি বা সিবিআই হানা দেবে, এমন আশঙ্কা থাকলে সমস্যা রয়েছে বলে মত বর্ষীয়ান গীতিকারের।

জাভেদ আখতার বলেন, ‘এটা কিছুই না, ওরা তো খুব বিখ্যাত, কিন্তু ওদের অর্থনৈতিক অবস্থা কিন্তু তেমন কিছুই না। একজন মধ্যবিত্ত শিল্পপতি পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিজের পকেটস্থ করতে পারেন। বড় লোকেদের মধ্যে কে কথা বলে? যাদের টাকা আছে তাদের কেউ কি আছেন যিনি কথা বলছেন? কেউ নয়।’

বলিউডের নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপের প্রসঙ্গও টেনে আনেন এই বর্ষীয়ান গীতিকার। মেরিল নিজেও আমেরিকার সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন।

তাই জাভেদ বলেন, ‘মেরিল স্ট্রিপও আমেরিকায় সরকারবিরোধী বিবৃতি দিয়েছিলেন। তারপরেও তার বাড়িতে আয়কর দপ্তর থেকে হানা দেয়নি। এই ধরনের নিরাপত্তাহীনতা কি সত্যিই রয়েছে? সেই তর্কে অবশ্য আমি যেতে চাই না। তবে এমন ভাবনাচিন্তা যদি সত্যি কারও থেকে থাকে, তা হলে তার মনের মধ্যে ইডি, সিবিআই-এর ভয়ও থাকবে। এতে আসলে অনেকেরই অনেক কিছু প্রকাশ্যে চলে আসবে।’

Tags: চিত্রনাট্যকারজাভেদ আখতার
Previous Post

টেস্টকে বিদায় বলে দিলেন ৩৬ বর্ষী কোহলি

Next Post

লামিন ইয়ামাল আর ‘বাচ্চা’ নেই

Next Post
বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়রা জার্সি পরে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লামিন ইয়ামাল আর ‘বাচ্চা’ নেই

মির্জা আব্বাস করিডোর ইস্যুতে বিএনপির বক্তব্য প্রদান করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করিডোর ইস্যুতে শুধু বিএনপি কথা বলছে: মির্জা আব্বাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT