চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:28 অপরাহ্ন 05, জুন 2022
in বাংলাদেশ
A A
সংসদে সদস্যরা শোক প্রস্তাব গ্রহণের জন্য উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং আবুধাবির ১৬তম শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানসহ একজন সাবেক মন্ত্রী একজন সাবেক প্রতিমন্ত্রী এবং ৬ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুত জাতীয় সংসদে আজ সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ ২০২২ সালের বাজেট অধিবেশনের প্রথম কার্য-দিবসে এ শোক প্রস্তাব উত্থাপন করেন।

মৃত্যুবরণকারী সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যরা হলেন- সাবেক অর্থমন্ত্রী ও সংসদ সদস্যআবুল মাল আবদুল মুহিত, সাবেক পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ ও সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক জুবেদ আলী, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য এডভোকেট গৌতম চক্রবর্তী, সাবেক সংসদ সদস্য বি, এম, নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য শাহ জিকরুল আহমেদ, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাঃ খন্দকার আবদুল জলিল, সাবেক সংসদ সদস্য আশিকা আকবর এবং সাবেক সংসদ সদস্য বেগম পারভীন সুলতানা (জলী রহমান)।

উল্লিখিত বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবনবৃত্তান্ত সম্বলিত শোক প্রস্তাব আমি এ মহান সংসদে উত্থাপন করছি। শোক প্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে। তাদের মৃত্যুতে জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

এছাড়া গতকাল রাতে চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডে প্রাণহানির ঘটনায় জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। সংসদের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। এ ঘটনায় আহতের আশু আরোগ্য কামনা করা হয়েছে।

সংসদ সচিবালয়ের অফিস সহায়ক রহিমা খাতুনের মৃত্যুতে জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা, ইউনেস্কো পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী, ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ সংকলন ও প্রকাশে অন্যতম ভূমিকা পালনকারী বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজি, বীর মুক্তিযোদ্ধা এ কে এম সামসুদ্দিন, বিশিষ্ট আবৃত্তিশিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, কিশোরগঞ্জ বারের সাবেক সভাপতি, কিশোরগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলার পাবলিক প্রসিকিউটর বিশিষ্ট আইনজীবী এডভোকেট শাহ আজিজুল হক, মুক্তিযুদ্ধের সংগঠক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং সাংবাদিক মোস্তফা কামাল পাশা, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান দুলু ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহর ছোট ভাই ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী একরাম উল্লাহ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল, বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথের মৃত্যুতে জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

এছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত, নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত, দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, সকল বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।

এরপর স্পিকার শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গ্রহণ করতে মহান সংসদের প্রতি অনুরোধ তা গৃহীত হয়।

এর আগে সংসদে মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সরকারি দলের হাফেজ রুহুল আমীন মাদানী।

Tags: জাতীয় সংসদ
Previous Post

চুক্তি অবস্থায় প্রকাশ্যে এসব বলতে পারেন না লেভান্ডোভস্কি

Next Post

‘৭৫’র পুনরাবৃত্তি দূরের কথা, ঐ চিন্তা করলেই মাথা ভেঙ্গে দেয়া হবে’

Next Post
জনপ্রিয় নেতা ও কর্মীরা জনসভায় বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘৭৫’র পুনরাবৃত্তি দূরের কথা, ঐ চিন্তা করলেই মাথা ভেঙ্গে দেয়া হবে’

মেসি হাসিমুখে বেনজেমার হাত ধরে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির প্রশংসা পেয়ে উচ্ছ্বসিত বেনজেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT