চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয় ও ব্যয় বেড়েছে জাতীয় পার্টির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:06 অপরাহ্ন 27, জুলাই 2023
in রাজনীতি
A A
জাতীয় পার্টির লোগো, সবুজ, লাল ও সাদা রঙে ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আয় ও ব্যয় দুটোই বেড়েছে জাতীয় পার্টির (জাপা)। নির্বাচন ভবনে দলটির জমা দেওয়া ২০২২ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব থেকে এমন চিত্র পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে দলটি।

ইসি সচিব মোঃ জাহাংগীর আলমের কাছে হিসাব জমা দেওয়ার পর জাপার অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া সাংবাদিকদের বলেন, গত পঞ্জিকা বছরে (২০২২) আমাদের আয় হয়েছে ২ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮ টাকা। আর ব্যয় হয়েছে ১ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা। আয়-ব্যয়ের পরে আমাদের ব্যাংকে আছে ১ কোটি ৭ লাখ ৭৭ হাজার ৪২৬ টাকা।

তার আগের বছর (২০২১ পঞ্জিকা বছর) ব্যাংক জমাসহ দলটির আয় ছিল ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা। ব্যয় করেছিল ৮৪ লাখ ৬৮ হাজার ১৩৪ টাকা। স্থীতির পরিমাণ ১ কোটি ২৫ লাখ ১৭ হাজার ২০ টাকা।

দলগুলো মনোনয়ন ফর্ম বিক্রি, প্রকাশনা বিক্রি প্রভৃতি থেকে আয় করে থাকে। আর ব্যয় করে প্রচার কার্যক্রম, অফিস কর্মচারিদের বেতনসহ সংশ্লিষ্ট খাতে। প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়।

Tags: জাতীয় পার্টিজাপা
Previous Post

চলে গেলেন জনপ্রিয় আইরিশ গায়িকা

Next Post

আওয়ামী লীগ ও বিএনপিকে এখনো সমাবেশের অনুমতি দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
স্বরাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়ার ক্যামেরা ও মাইক্রোফোন দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ ও বিএনপিকে এখনো সমাবেশের অনুমতি দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

মলদোভার রাষ্ট্রদূতাবাস ভবন, নিরাপত্তা বেষ্টনীসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করেছে মলদোভা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT