চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপা’র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আবুল কাশেম মারা গেছেন

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
5:51 অপরাহ্ন 15, মার্চ 2024
in জনপদ, টাঙ্গাইল
A A
প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আবুল কাশেমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ম্যাক গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আবুল কাশেম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার (১৫ মার্চ) দুপুরে শ্বাসকষ্ট নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী ও চার ছেলে-সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

স্বজনরা জানান, আবুল কাশেম বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন। গতকাল ঢাকা থেকে অসুস্থ অবস্থায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের আলালপুর গ্রামে নিজ বাসভবনে আসেন। আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের আগে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন এবং তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে দ্রুত টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা আরও জানায়, আবুল কাশেমের পরিবারের প্রায় সকল সদস্যই দেশের বাইরে। তাই তার ছেলেদের সাথে কথা বলে আবুল কাশেমের নিজ হাতে গড়া আবুল কাশেম কল্যাণ ট্রাস্ট মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

২০০৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে আবুল কাশেম এমপি নির্বাচিত হন। কিন্তু টেলিফোন বিল খেলাফির অভিযোগে আদালতের রায়ে ২০১২ সালে তিনি এমপি পদ হারান। পরবর্তীতে বিগত ২০১৪ সালের নির্বাচনে জেলা জাতীয় পার্টির তৎকালীন সভাপতি আব্দুস সালাম চাকলাদারকে মনোনয়ন দেয় দল। কিন্তু তিনি মনোনয়ন প্রত্যাহার করে নির্বাচন থেকে বিরত থাকেন। এরপর গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন।

Tags: টাঙ্গাইল-৫ আসনমৃত্যু
Previous Post

ম্যানসিটিকে পেল রিয়াল, পিএসজি পরীক্ষা বার্সার

Next Post

হৃদয় ঝড়ে সিরিজ জয়ের ভিত

Next Post
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করতে প্রস্তুত, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদয় ঝড়ে সিরিজ জয়ের ভিত

খুশি কৃতি ও পুলকিতের বিয়ের অনুষ্ঠানে দম্পতি. Channel i News - চ্যানেল আই নিউজ

যা থাকছে কৃতি-পুলকিতের বিয়ের আয়োজনে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT