সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২৮৯ টি আসনে প্রার্থীদের নাম ঘোষনা করেছে জাতীয় পার্টি। মনোনয়ন ফরম না নেয়ায় ফাঁকা রাখা হয়েছে রওশন এরশাদের আসনটি। বাদ পড়েছেন মশিউর রহমান রাঙা, রুস্তম আলী ফরাজী। দলের চেয়ারম্যান জি এম কাদের রংপুর ৩, ঢাকা ১৭ আর মহাসচিব নির্বাচন করবেন, কিশোরগঞ্জ ৩ আসন থেকে।







