চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে জাতীয় পার্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:46 অপরাহ্ন 09, আগস্ট 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
জাতীয় পার্টির নেতারা অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তীকালীন সরকার ও কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্বদানকারীদের সমর্থন ও অভিনন্দন জানিয়েছে জাতীয় পার্টি।

শুক্রবার ৯ আগস্ট রাজধানীর বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু সংবাদ সম্মেলনে বলেন, রাষ্ট্র কাঠামোর সংস্কার প্রয়োজন। এই সরকারের অধীনে সেটা করা সহজ হবে রাজনৈতিকভাবে তা করা কঠিন।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কার করে তিন মাসের মধ্যে সব দলের অংশগ্রহণে নির্বাচন দেয়া সম্ভব না হলে তাদের যৌক্তিক সময় দেয়া উচিত। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এই সরকারের প্রথম ও প্রধান কাজ।

এসময়, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরে জাতীয় পার্টি। সেগুলোর মধ্যে নির্বাচন পদ্ধতির পরিবর্তন, গনতান্ত্রিক প্রতিষ্ঠান সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ অন্যতম। এছাড়াও প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমানো, প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ও সংসদের মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখা, দুই বারের বেশি প্রধানমন্ত্রী না থাকা, সংসদীয় কমিটি শক্তিশালী করার বিষয়েও দাবি তোলেন তারা।

বক্তব্যে মন্ত্রী, এমপি, আমলা, আইনশৃঙ্খলা বাহিনীর কারও বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করার দাবিও জানান জাতীয় পার্টির নেতারা।

Tags: অন্তর্বর্তীকালীন সরকারঅভিনন্দনজাতীয় পার্টি
Previous Post

ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্ব নেতাদের শুভেচ্ছা

Next Post

পাকিস্তানি স্বর্ণজয়ী অ্যাথলেটকে নিজেদের ‘সন্তান’ বললেন ভারতীয় মা

Next Post
পাকিস্তানি স্বর্ণজয়ী অ্যাথলেটের সঙ্গে ভারতীয় প্রতিযোগীর সাক্ষাৎ।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানি স্বর্ণজয়ী অ্যাথলেটকে নিজেদের ‘সন্তান’ বললেন ভারতীয় মা

চীনা ক্যানো স্প্রিন্টাররা ৫০০ মিটার দ্বৈত ইভেন্টে প্রতিযোগিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যানো স্প্রিন্ট: মেয়েদের ৫০০ মিটার দ্বৈতে চ্যাম্পিয়ন চীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT