চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিএমবি ইউনিভার্সিটিতে জাপানি ভাষা কেন্দ্রের উদ্বোধন

বাংলাদেশ-জাপান বন্ধুত্বের নতুন অধ্যায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 25, মে 2025
in শিক্ষা
A A
বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভৈরবে ডাক্তার মমতাজ বেগম ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (ডিএমবি ইউনিভার্সিটি) চালু হয়েছে জাপানি ভাষা কেন্দ্র।

রোববার (২৫ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, জাপানি প্রতিষ্ঠান সাকা-কাওয়া পিস ফাউন্ডেশন-এর পরিচালক নাহিও নাকাইয়ামা আজ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ভাষা কেন্দ্রের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকা এবং ডিএমবি ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ ইমরান ইকবাল। বিশেষ অতিথি ছিলেন বোর্ড মেম্বার জামাল-জি আহমেদ, ফুলব্রাইট স্কলার ও উপদেষ্টা অধ্যাপক ড. ইমাদুল ইসলাম, ডিএমবি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আজিজুল হক, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আশরাফুল আলম, ডিএমবি ইউনিভার্সিটির ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. শাদাদ এবং রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকার আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. দিপু সিদ্দিকী।

অনুষ্ঠানের বক্তারা বলেন, এই ভাষা কেন্দ্র বাংলাদেশের শিক্ষার্থীদের জাপানের শিক্ষা ও চাকরির বাজারে প্রবেশের এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ‘বাংলাদেশ-জাপান সম্পর্ক উন্নয়নে ভাষা শিক্ষার ভূমিকা’- এতে সভাপতিত্ব করেন ডিএমবি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আজিজুল হক।

সাকা-কাওয়া ফাউন্ডেশনের পরিচালক নাহিও নাকাইয়ামা বলেন, ‘ভাষা শিক্ষা নতুন প্রজন্মের আন্তর্জাতিক দক্ষতা ও কর্মসংস্থানের পথে এগিয়ে চলার প্রধান হাতিয়ার। বাংলাদেশি শিক্ষার্থীদের আতিথেয়তা আমাকে অভিভূত করেছে। ডিএমবি ইউনিভার্সিটির শিক্ষার পরিবেশ অত্যন্ত প্রশংসনীয়।’

মোহাম্মদ ইমরান ইকবাল বলেন, ‘ভাষা কেন্দ্র স্থাপন কেবল শিক্ষার ক্ষেত্রেই নয়, বরং বাংলাদেশ ও জাপানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার এক উজ্জ্বল মাইলফলক। আমার পিতা, ডিএমবি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল-এর শিক্ষা ও মানবিক দর্শনের আলোকে আমরা মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে আছি।’

বক্তব্যে জামাল-জি আহমেদ বলেন, ‘জাপানি ভাষা কেন্দ্র বাংলাদেশের জন্য একটি কৌশলগত সাফল্য, যা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করবে।’ এসময় তিনি শিক্ষার্থীদেরকে নিজ বিষয়ে দক্ষতার জন্য পাশাপাশি ভাষা শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করার আহ্বান জানান।

ড. ইমাদুল ইসলাম বলেন, ‘শুধু জাপানি নয়, ইংরেজি ও অন্যান্য আন্তর্জাতিক ভাষায় দক্ষতা অর্জনের দিকেও আমাদের মনোযোগ দিতে হবে।’

তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধার স্বপ্নের বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তিনি মেধা সম্পদ সবকিছুই বিনিয়োগ করছেন সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের জন্য‌ সর্বোপরি স্বল্প খরচে আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তি তৈরীর জন্য এবং গুণগত মানসম্পন্ন শিক্ষার পরিবেশের জন্য।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. আজিজুল হক বলেন, ‘এই ভাষা কেন্দ্র ডিএমবি ইউনিভার্সিটিকে আন্তর্জাতিকীকরণের পথে এক বিশাল পদক্ষেপ এগিয়ে নিল।’

তিনি বলেন, নাহিও তার মূল্যবান সময় ব্যয় করে গ্রামের অত্যন্ত অঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ের সরল প্রাণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেছেন। এজন্য তিনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনা শেষে জাপান থেকে আগত প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ, ল্যাব ও প্রশাসনিক অফিস পরিদর্শন করেন এবং উপাচার্যের নেতৃত্ব ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশের ভূয়সী প্রশংসা করেন।

Previous Post

যন্ত্রণায় কাতর মিমি চক্রবর্তী যে রোগে ভুগছেন

Next Post

হাজীদের জন্য মক্কায় নতুন সুবিধা যুক্ত করলো সৌদি আরব

Next Post
মক্কায় হজযাত্রীদের জন্য নতুন সুবিধা ও অবকাঠামো. Channel i News - চ্যানেল আই নিউজ

হাজীদের জন্য মক্কায় নতুন সুবিধা যুক্ত করলো সৌদি আরব

বক্তা একটি বইয়ের শেলফের পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আদর্শে বিরোধ থাকলেও ফ্যাসিবাদ উত্থানবিরোধে সবাই ঐক্যবদ্ধ: তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT