চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহির কাছে এটি তার সেরা সিনেমা, শুটিংয়ে কেঁদেছিলেন আদর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:35 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
দুটি মানুষ একে অপরের হাতে কিছু দিচ্ছেন, আবেগপ্রবণ পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্যরকম এক ত্রিভুজ প্রেমের গল্পে মোস্তাফিজুর রহমান মানিক নির্মাণ করেছেন ‘যাও পাখি বলো তারে’ ছবিটি। রোমান্টিক গল্পের এ ছবিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই নায়িকা জানালেন, এটি তার সেরা সিনেমা। অন্যদিকে নায়ক আদর জানান, শুটিংয়ে এতটাই মিশে গিয়েছিলেন যে কেঁদেছিলেন।

যাও পাখি বলো তারে মুক্তি পাবে ৭ অক্টোবর। তার আগে শনিবার (১৭ সেপ্টেম্বর) এফডিসিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই এর ট্রেলার উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা, অভিনয়শিল্পী, অন্যান্য কলাকুশলীরা ও চলচ্চিত্রের গণ্যমান্য ব্যক্তিরা।

ক্যারিয়ারের তৃতীয় সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, গ্রাম বাংলার মিষ্টি প্রেমের ছবি ‘যাও পাখি বলো তারে’। গানগুলো সবার মন ছুঁয়ে যাবে। গল্প এবং মানিক ভাইয়ের মেকিং মন ভরাবে। ইমোশনাল দৃশ্যগুলোতে কাজ করতে গিয়েই কেঁদেছিলাম। ছবিটি বর্তমান সময়ে সিনেমার যে জোয়ার তাকে আরও বেগবান করবে বলে আমার এবং আমাদের প্রত্যাশা। আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখবেন, এই অনুরোধ রইল।

মাহি বলেন, এখনকার সিনেমা নিয়ে চাপাবাজি হয়। তবে কিছু কাজ থাকে যেটা নিয়ে অনেক কিছু বলতে ইচ্ছে করে কিন্তু বলতে পারি না। অনুভূতি প্রকাশ করতে পারি না। প্রত্যেকটি দৃশ্য দেখে আমাকে কাঁদতে হয়েছে, যা দেখে দর্শকও কাঁদবে। এখানে অভিনয় করিনি। চরিত্রের ভেতর মিশে গেছি। আমার ক্যারিয়ারে সেরা সিনেমা। কতটুকু পেরেছি তা দর্শক বলতে পারবে। এই শুটিংয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে।

যোগ করে মাহি আরও বলেন, ১০ বছরের ক্যারিয়ারে কখনো এত মজা করে শুটিং করিনি। দীর্ঘ ক্যারিয়ারে ‘যাও পাখি বলো তারে’ আমার সেরা সিনেমা। যারা ভালোবাসতে ভুলে গেছে তারা এই সিনেমা দেখলে নতুন করে ভালোবাসবে। সিনেমাটিতে কাজ করে ঘোরের মধ্যে ছিলাম। প্রতিটি মানুষের জীবনে মজনু (আদর আজাদ) আছে। সবাইকে অনুরোধ করব সিনেমাটি দেখার জন্য। ভালোবাসা কী এই সিনেমাটি দেখলে বোঝা যাবে।

মোস্তাফিজুর রহমান মানিক বলেন, আমি অনেক সিনেমাই বানিয়েছি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি। তবে আমি নিঃসন্দেহে বলতে চাই, আমি সবচেয়ে তৃপ্তি পেয়েছি এই সিনেমা বানিয়ে। এখানে সব শিল্পীরা ভালো কাজ করেছেন। সিনেমাটি আপনারা দেখবেন। আপনাদের কেমন লেগেছে জানাবেন।

এর আগে প্রকাশ পায় সিনেমাটির প্রথম পোস্টার। সিনেমার নামের মতো এর প্রথম পোস্টারে রয়েছে না পাওয়ার গল্প। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আদর-মাহি ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন অভিনেতা রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা রউফ, মিলি বাশার, লাবণ্য প্রমুখ।

জাহিদ হাসান অভির দ্য অভি কথা চিত্র পরিবেশিত ‘যাও পাখি বলো তারে’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান।

Tags: আদর আজাদমাহিয়া মাহিমোস্তাফিজুর রহমান মানিকলিড বিনোদন
Previous Post

মহানবী (সা.) সম্পর্কে ফেসবুকে ‘কটুক্তি’ করায় একজন গ্রেপ্তার

Next Post

‌‘ভোট না দিলে পায়ে হেঁটে যেতে পারবেন না’

Next Post
একজন পুরুষ বক্তা মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‌‘ভোট না দিলে পায়ে হেঁটে যেতে পারবেন না’

চট্টগ্রাম জেলার মানচিত্র ও চ্যানেল আই লোগো, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT