চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

“বামিহাল” পুরস্কার পেয়েছেন জান্নাতুল বাকেয়া কেকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:51 অপরাহ্ন 02, জানুয়ারি 2023
in শিল্প সাহিত্য
A A
বামিহাল পুরস্কারপ্রাপ্ত জান্নাতুল বাকেয়া কেকা ও তার স্বীকৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্প সাহিত্য বিষয়ক লিটল ম্যাগাজিন “বামিহাল” পুরস্কার পেয়েছেন চ্যানেল আই’র বিশেষ প্রতিনিধি, লেখক, গবেষক জান্নাতুল বাকেয়া কেকা। সংস্কৃতির পূণ্যভূমি পূণ্ড্র বগুড়া জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রকাশিত “বামিহাল’র যুগবর্ষ উপলক্ষে এই সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। জান্নাতুল বাকেয়া কেকা তার গবেষণামূলক প্রবদ্ধের জন্য এই পুরস্কার পান।

রাজধানীর শাহবাগের পাঠক সমাবেশ কেন্দ্রে ‘বামিহাল’ পুরস্কার আয়োজনোর উদ্বোধন করেন কবি ও সম্পাদক অনিকেত শামীম। আয়োজনে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক সেলিম মোরশেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া লেখক চক্রের সভাপতি ও দোআঁশ সম্পাদক কবি ইসলাম রফিক। স্বাগত বক্তব্য দেন লেখক ও বামিহাল সম্পাদক রনি বর্মন। শুভেচ্ছা বক্তব্য দেন কবি সাফওয়ান আমিন, কবি হিম হিতব্রত, লেখক ও সম্পাদক আহমেদ শিপলু, রিংকু অনিমিখ।

এসময় সকলেই বামিহাল লিটল ম্যাগাজিনকে যুগবর্ষের শুভেচ্ছা জানান। আয়োজনে বক্তারা বলেন, সাহিত্যে নবতর মাত্রা সংযোজনে লিটল ম্যাগাজিনের রয়েছে বড় এক ভূমিকা। লিটল ম্যাগাজিন নতুন চিন্তা ও নতুনের আবাহন সাহিত্যের গতানুগতিকা থেকে মুক্ত করে লেখককে দেয় উন্মুক্ত এক আকাশের সন্ধান। এই অঙ্গনে তরুণ ও বিকল্প ধারার লেখকদের আনাগোনা কাজ করে নবচেতনাকে সঞ্চারিত করতে।

আলোচনা শেষে বামিহাল সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। কবিতায় শিবলী মোকতাদির, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘অনিন্দ্য’ লিটল ম্যাগাজিনের সম্পাদক হাবিব ওয়াহিদ, তরুণ সাহিত্য পুরস্কারে কবিতা বিভাগে সালিমুল শাহিন, উপন্যাসে রিপন আহসান ঋতু, ছোটগল্পে অঞ্জন আচার্য, প্রবন্ধে সঞ্জয় চৌধুরী এবং গবেষণায় জান্নাতুল বাকেয়া কেকা’ “বামিহাল সাহিত্য পুরস্কার” ২০২২ এর সম্মাননা তুলে দেন বিশিষ্ট জনেরা। পুরস্কার জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজনের সভাপতি কথা সাহিত্যিক সেলিম মোরশেদ। পুরস্কার হিসেবে ক্রেস্ট, উত্তরীয়, সম্মাননা পত্র এবং নগদ অর্থ দেওয়া হয়।

Tags: জান্নাতুল বাকেয়া কেকা
Previous Post

খুলনায় তেলের রেলের গার্ড বগি লাইনচ্যুত; সারাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন

Next Post

চাঁদপুরের ফরিদগঞ্জে অসহায় পরিবারের আমরণ অনশন

Next Post
চাঁদপুরের ফরিদগঞ্জে অসহায় পরিবারের আমরণ অনশন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরের ফরিদগঞ্জে অসহায় পরিবারের আমরণ অনশন

পটুয়াখালীতে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে জনসমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

পটুয়াখালীতে আতঙ্কের মধ্যে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT