চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারত মাতা কী জয়’ বলায় কটাক্ষের মুখে জাহ্নবী!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:53 অপরাহ্ন 18, আগস্ট 2025
in বিনোদন
A A
জাহ্নবী কাপড় পরে সুন্দর পোজ দিচ্ছেন, ব্যাকগ্রাউন্ড লাল রঙের।. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল কয়েকদিন ধরেই নিজের আসন্ন ছবি ‘পরম সুন্দরী’র প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। শনিবার (১৬ আগস্ট) সিনেমাটি মুক্তির আগে জন্মাষ্টমীর পুণ্য তিথিতে মুম্বাইয়ে ‘দহি হান্ডি’ উদযাপনে গিয়েছিলেন জাহ্নবী কাপুর। সেই অনুষ্ঠানেই যোগ দিতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী।

জন্মাষ্টমীর অনুষ্ঠানে গিয়ে ‘ভারত মাতা কী জয়’ রব তুলেছিলেন অভিনেত্রী। তারপরেই ধেয়ে আসে কটাক্ষ।

প্রশ্ন ওঠে, জন্মাষ্টমী ও স্বাধীনতা দিবসের মধ্যে পার্থক্য কি জানা নেই জাহ্নবীর? এবার সেই সব কটাক্ষের জবাব দিলেন অভিনেত্রী নিজেই।

শনিবার মুম্বাইয়ের ঘটকোপারের এই অনুষ্ঠানটি ছিল। অনুষ্ঠানের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, জন্মাষ্টমী উপলক্ষে দইয়ের হাঁড়ি ভাঙছেন জাহ্নবী। তার সঙ্গে এই দিন ছিলেন বিজেপি সাংসদ রাম কদম। হাঁড়ি ভাঙতে ভাঙতে কৃষ্ণনাম করেননি জাহ্নবী। তার কণ্ঠে ‘ভারতমাতার জয়’ ধ্বনি শোনা যায়। এই দেখেই অবাক হয়ে যান নেটাগরিকেরা। কটাক্ষ শুনেই অভিনেত্রী নিজেই সমাজমাধ্যমে পাল্টা জবাব দেন।

জাহ্নবী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ঘটনার পুরো ভিডিওটি ভাগ করে নেন। সেই সঙ্গে অভিনেত্রী লেখেন, “ওদের বলার (ভারতমাতার জয়) পরে যদি আমি না বলতাম, তাহলেও সমস্যা তৈরি হত। আর বললেও পুরো ভিডিও থেকে একটা অংশ কেটে নিয়ে ব্যঙ্গ শুরু।”

কেন জন্মাষ্টমীতে ভারতমাতার জয় বলা হয়েছে তা নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তোলেন। জাহ্নবী সেই প্রসঙ্গে বলেন, “শুধু জন্মাষ্টমীর দিন নয়। রোজ বলব, ‘ভারতমাতার জয়।’”

জাহ্নবীর এই উত্তরে সন্তুষ্ট তার অনুরাগীরা। অভিনেত্রী এই মুহূর্তে ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘পরম সুন্দরী’ নিয়ে। ছবির গান ইতিমধ্যেই সাড়া ফেলেছে। ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেধে অভিনয় করবেন এই অভিনেত্রী।

Tags: 'পরম সুন্দরী'কটাক্ষজন্মষ্টমীজাহ্নবী কাপুর
Previous Post

সমুদ্রে মাছ ধরার বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার আহ্বান প্রধান উপদেষ্টার

Next Post

দেখামাত্র গুলির নির্দেশ: বার্তা ফাঁসকারী পুলিশ সদস্য গ্রেপ্তার

Next Post
বাংলাদেশ পুলিশ লোগো, সবুজ ও হলুদ রঙের চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেখামাত্র গুলির নির্দেশ: বার্তা ফাঁসকারী পুলিশ সদস্য গ্রেপ্তার

রিজভী আহমেদ সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন মিডিয়ার ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT