চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানসিক হেনস্তার শিকার অর্জুন, পাশে বোন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:26 পূর্বাহ্ন 04, মার্চ 2026
in বিনোদন
A A

দীর্ঘ সময় ধরে মানসিক হেনস্তার শিকার হয়েছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সময়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে নিজের মানসিক অবস্থার কথা জানিয়েছেন তিনি।

মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদ থেকে শুরু করে অভিনয় দক্ষতা সবকিছু নিয়েই নেট দুনিয়ায় ক্রমাগত কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে।

এবার ভাইয়ের এই কঠিন সময় ও হেনস্তা নিয়ে মুখ খুললেন বোন জাহ্নবী কাপুর। এক সাক্ষাৎকারে জাহ্নবী জানান, তারকাদের নাম ব্যবহার করে অনেকে সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করে। তার মতে, আজকের দিনে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নেশায় মত্ত। কেউ যখন কোনো তারকার নাম ব্যবহার করে বিতর্ক তৈরি করে, তখন বুঝতে হবে তারা আসলে সেই নামটিকে পুঁজি করে নিজেদের প্রচার চাইছে।

জাহ্নবী বলেন, ‘অনেকে বিতর্ক তৈরি করে খ্যাতি বাড়াতে চায়। এটাকে ব্যক্তিগতভাবে নেওয়া ঠিক নয়। কেউ ভিডিও বানালে বা কটাক্ষ করলে তা মনে গেঁথে রাখলে কষ্ট বাড়বে। দিনশেষে সবাই যার যার কাজ করছে এবং সংসার চালানোর চেষ্টা করছে। তাই এসব বিষয়কে খুব গভীরে নেওয়া উচিত নয়।’

তবে ভাই অর্জুনের ক্ষেত্রে বিষয়টি যে সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, তা মেনে নিয়েছেন জাহ্নবী। তার কথায়, ‘যখন সমালোচনা কেবল আর সমালোচনা থাকে না বরং হেনস্তায় রূপ নেয়, তখন খুব খারাপ লাগে।’

বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে ঠিক এটাই হয়েছে। এর পেছনে আসলে কোনো যৌক্তিক কারণ নেই। তাই এ ধরনের নেতিবাচক মানসিকতা থেকে নিজেকে দূরে রাখাই বুদ্ধিমানের কাজ।’

অর্জুনের এই প্রতিকূল সময়ে বোন হিসেবে জাহ্নবীর এই সমর্থন ভক্তদের নজর কেড়েছে। নেটিজেনদের একাংশ মনে করছেন, সাইবার বুলিং বা অনলাইন হেনস্তা যে একজন শিল্পীর মানসিক স্বাস্থ্যের ওপর কতটা প্রভাব ফেলে, অর্জুন কাপুর তার অন্যতম উদাহরণ।- টাইমস অব ইন্ডিয়া

Tags: অর্জুন কাপুরবলিউড অভিনেতা
Previous Post

৪ মার্চ ১৯৭১: ভেঙ্গে পড়ে পুরো বেসামরিক প্রশাসন

Next Post

সরকারের তৎপরতায় স্বাভাবিক হচ্ছে সংক্রামক ব্যাধি হাসপাতালের ভ্যাকসিন সরবরাহ

Next Post

সরকারের তৎপরতায় স্বাভাবিক হচ্ছে সংক্রামক ব্যাধি হাসপাতালের ভ্যাকসিন সরবরাহ

‘কোথায় সেই সুদিন?’—ধর্ষণ বন্ধে দ্রুত বিচার ট্রাইবুনালের দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT