চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বোনের এক প্রেমিক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:34 অপরাহ্ন 29, অক্টোবর 2022
in বিনোদন
A A
দুই বোনের প্রেমিকের সঙ্গে ছবি, সুন্দর পোশাক পরা দুই নারী।. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় পর্দায় পা রাখার আগে থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর বড় কন্যা জাহ্নবী কাপুর। ইতোপূর্বেই অনেকের সঙ্গে তার প্রেমের সম্পর্কের গুঞ্জন চাউর হয়েছে। তবে বরাবরই তা অস্বীকার করেছেন ‘ধড়ক’ খ্যাত এই অভিনেত্রী।

এবার বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের জন্ম দিলেন জাহ্নবী। তার ভাষায়, ‘একই ব্যক্তির সঙ্গে প্রেম করেছি আমি ও আমার বোন খুশি কাপুর।’ ভারতীয় সংবাদমাধ্যম বলিউড বাবলের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন জাহ্নবী।

আলাপচারিতায় সঞ্চালকের নানা প্রশ্নের উত্তর দেন জাহ্নবী। এ সময় নিজের সম্পর্কে সবচেয়ে খারাপ একটি বিষয় নিয়ে বলতে বলা হয় জাহ্নবীকে। জবাবে এ অভিনেত্রী বলেন, ‘আমার ছোটবেলার বন্ধু অক্ষত রাজনের সঙ্গে সম্পর্কে ছিলাম। এক পর্যায়ে তার সঙ্গে সম্পর্কের ইতি টানি। কিন্তু এখন অক্ষতের সঙ্গে সম্পর্কে রয়েছে খুশি।’

এক নিঃশ্বাসে এসব কথা বলে আবার তা অস্বীকার করেন জাহ্নবী কাপুর। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমরা কেউ-ই অক্ষতের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলাম না। আমরা যখন অনেক ছোট তখন থেকেই অক্ষত আমাদের বেস্ট ফ্রেন্ড।’

বর্তমানে কারো সঙ্গে প্রেম করছেন কিনা? এমন প্রশ্নের উত্তরে জাহ্নবী কাপুর বলেন, ‘আমি সিঙ্গেল।’

ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবী চুটিয়ে প্রেম করছেন। এ খবর বহুবার চাউর হয়েছে। শুধু তাই নয় এ জুটির একটি চুমুর ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

তারপর অনেকের সঙ্গে নাম জড়িয়েছে এই নায়িকার। সময়ের সঙ্গে আড়ালে পড়ে যায় শিখরের নাম। দীর্ঘ বিরতির পর কয়েক দিন আগে শিখরের সঙ্গে কফি ডেটে গিয়ে ফ্রেমবন্দি হন জাহ্নবী। তারপর এ জুটির পুরোনো প্রেম নতুন করে আলোচনায় উঠে আসে।

Tags: খুশি কাপুরজাহ্নবী কাপুর
Previous Post

ইউক্রেনে ৪০ লাখ লোক অন্ধকারে: জেলেনস্কি

Next Post

রংপুরে ঈদগাহ মাঠে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

Next Post
রংপুরে বিএনপি নেতাকর্মীদের ঈদগাহ মাঠে সমাবেশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরে ঈদগাহ মাঠে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

অস্ট্রেলিয়ার ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিখ্যাত গ্যাবায় বাংলাদেশের বড় চ্যালেঞ্জ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT