চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ছাত্রদল নেতার জানাজা সম্পন্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 অপরাহ্ন 20, নভেম্বর 2022
in - সেমি লিড, রাজনীতি
A A
নিহত ছাত্রদল নেতার ছবি, ব্রাহ্মণবাড়িয়ায় জানাজা সম্পন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়ন মিয়ার জানাজার নামাজ হয়েছে।

রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম জানাজার নামাজ হয়।

তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের শিবপুর গ্রামে বিকেলে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নয়নের মৃত্যুর ঘটনায় দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সহিংসতা এড়াতে জেলার বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার বিকেলে, কুমিল্লা বিভাগীয় সমাবেশ সফল করতে বাঞ্ছারামপুরে লিফলেট বিতরণের পুলিশের গুলিতে সোনারামপুর ইউনিয়নের ছাত্রদলের সহসভাপতি নয়ন মিয়া গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। প্রতিবাদে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জেলা ছাত্রদল।

অপরদিকে পুলিশের ৬ সদস্য আহত হওয়ার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড়শ’র বেশি আসামী করে মামলা দায়ের করেছে পুলিশ। বাঞ্ছারামপুর থানা পুলিশের উপপরিদর্শক আফজাল হোসেন খানের করা মামলায় এপর্যন্ত ২ জনকে আটক করা হয়েছে।

Tags: ছাত্রদল নেতা
Previous Post

লাইফ সাপোর্টে ঐন্দ্রিলা, ১০ বার হৃদরোগে আক্রান্ত

Next Post

পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে তেল আমদানি শুরু হবে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির বৈঠক, বাংলাদেশ旗 ও বিশাল ছবি পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে তেল আমদানি শুরু হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও স্পেন ফুটবল দলের খেলোয়াড়রা সাক্ষাৎ করছে ও আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সংখ্যাতত্ত্বে কাতার বিশ্বকাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT