চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যমুনা নদী বেদখল, দু’পাড়ে ময়লার স্তুপ

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
11:47 পূর্বাহ্ন 12, মার্চ 2023
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর, পরিবেশ
A A
যমুনা নদীর পাড়ে ময়লার স্তুপ ও অবকাঠামো. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে দিনাজপুরের ফুলবাড়ীতে যমুনা নদীর দু’পাড়ের জমি। এতে বিপর্যয় ঘটছে পরিবেশের। সরকার নদী রক্ষায় ও নদী খনন প্রকল্প হাতে নিলেও দিনাজপুরের ফুলবাড়ী শহরের উপর দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীটি খনন না করায় পূর্ব দিকে পলি মাটি জমে চর জেগেছে। সুযোগ বুঝে নদীর জায়গা দখল করে বাড়ি-ঘর ও বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ করছেন এলাকার অনেক প্রভাবশালী। এতে নালায় পরিণত হয়ে গেছে নদী।

যমুনা নদীর জায়গা এভাবে দখল হয়ে গেলে নদী আর থাকবে না বলে মনে করছেন নদী বিশেষজ্ঞ ও পরিবেশবিদরা।

স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও ফুলবাড়ী যমুনা নদীর উপর দিয়ে বয়ে যাওয়া নদীটি খনন না করায় নালায় পরিণত হয়। ফুলবাড়ী যমুনা নদীটি এখন মরা নদী হিসেবে পরিণত হয়েছে। নদীটি খনন করা হলে সারাবছর নদীতে পানি ধরে থাকলে কৃষিতে উৎপাদন বাড়বে। কিন্তু এই নদীটি রক্ষার্থে দেখা যাচ্ছে উদ্যোগের অভাব।

স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর জনৈক একজন প্রভাব খাটিয়ে বেশ কিছু জায়গা দখল করে নিয়েছে, সেই জায়গা দিয়ে রাস্তা ছিল নদীতে নামার। জনসাধারণ নদীতে নেমে গোসল করতো। হিন্দু-সম্প্রদায়ের পরিবারেরা প্রতি বছর সেখানে নেমে ঘাট পূজা করতো, সেই নামার জায়গাটুকু নেই।

পরিবেশবাদীরা নদী রক্ষার্থে আন্দোলন করলেও তেমন সাড়া মেলে না। দেশের হাতেগোনা কয়েকটি নদীর পাড় উদ্ধারের অভিযান হলেও ফুলবাড়ীর যমুনা নদীর উপর দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর পাড় দখল কবে উদ্ধার হবে, তা কেউ জানে না।

নদীতে ফুলবাড়ী পৌরসভার আবর্জনা ফেলায় পরিবেশ দূষণ বাড়ছে। পৌরসভায় আর্বজনা ফেলার নির্দিষ্ট কোন জায়গা না থাকায় আবর্জনা ফেলার যমুনা নদীই যেন একমাত্র ভরসা। ফুলবাড়ী পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা, অথচ জনসাধারণ তেমন কোন সুযোগ-সুবিধা পাচ্ছে না। রাস্তা-ঘাট, লাইটিং, পানি নিস্কাশনের নেই কোন ব্যবস্থা। এছাড়াও বিশুদ্ধ পানির অভাবতো রয়ে গেছে। এরপর ফুলবাড়ী পৌর শহরের উপর দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করায় ধুলা-বালির শহরে পরিণত হয়েছে।

১৯৮৩ সালে ফুলবাড়ী পৌরসভা স্থাপিত হয়ে ৩০ বছর পেরিয়ে গেলেও কাঙ্খিত উন্নয়ন হয়নি। যার যার মতো পৌরসভাটি পরিচালনা করে আসছেন। বর্তমান বাসা-বাড়ি, হোটেল রেঁস্তোরার আর্বজনা ব্রিজের নিচে ফেলে দেওয়ায় সেখানে নদী ভরাট হয়ে যাচ্ছে। বর্ষাকালের এই আর্বজনা নদীতে জমে গিয়ে জমাট বেধে থাকছে। যেহেতু নদীতে পানি চলাচল প্রায় বন্ধ। নদীর চরগুলো এখন চাষাবাদ করছে কৃষক। ফুলবাড়ী পৌর শহর এখন পরিবেশের বিপর্যয়ে নেমেছে।

ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদুল আলম লিটনের সাথে কথা বললে তিনি যমুনা নদীতে আবর্জনা ফেলার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমরা পৌরসভার কিছু পরিত্যক্ত স্থানে ময়লা-আবর্জনা ফেলি। নদীতে নয়। হয়তো ময়লা-আবর্জনা গড়িয়ে নদীতে যায়। বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা শীঘ্রই তা সমাধানের ব্যাবস্থা নিব।’

স্থানীয় পরিবেশ কর্মী নুরুজ্জামান উদ্বেগ প্রকাশ করে জানান, নদীর পরিবেশ বিপর্যয়ে নেমে এসেছে। শহর পরিষ্কারকল্পে পৌর মেয়রের সৎ ইচ্ছা থাকলেও শহরের আর্বজনা কোথায় ফেলানো হবে তার কোন নির্দিষ্ট স্থান নেই। গভীর রাতে ব্রিজের দু’ধারে, র্ঊব্বশী হলের পিছনে ব্রিজের নিচে আর্বজনার স্থূপ জমা হচ্ছে। ফুলবাড়ী শহরের বিভিন্ন এলাকায় এখন আর্বজনার শহর হিসেবে গড়ে উঠছে। নদীতে প্লাসটিক জমে ভরে গেছে নদীর মূল ভূখন্ড, এতে কারো মাথা ব্যাথা নেই।

এদিকে স্থানীয় প্রবীন সাংবাদিক আফজাল হোসেন জানান, ফুলবাড়ী পৌরসভায় বিভিন্ন এলাকায় ধুলা বালি যাতে না উড়ে সেজন্য পানি দেওয়ার ব্যবস্থা ছিল, এখন তা নেই। ফুলবাড়ী পৌরসভার অভিভাক থাকলেও এখন এসব দেখার দায়িত্ব কার! তা নিয়েও প্রশ্ন উঠেছে।’
এই ব্যাপারে পৌরবাসী পরিবেশ রক্ষার্থে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছেন।

Tags: নদী দখলযমুনা নদী
Previous Post

সামসুন্নাহারকে ছাড়াই ইরানের বিপক্ষে জিততে চায় বাঘিনীরা

Next Post

রংপুর ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠিত

Next Post
Roca Reunion 2023 group photo at Bangurupur Cadet College in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুর ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশে রোজার জন্য বিভিন্ন ধরনের ডাল ও আটা বিক্রি হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোজায় নিত্য পণ্যের দাম বাড়বে বলে আশঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT