চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যমুনা ইলেক্ট্রনিক্স এন্ড অটোমোবাইলস এর ‘পার্টনারস মিট’ অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:52 অপরাহ্ন 15, জানুয়ারি 2025
in কর্পোরেট নিউজ
A A
যমুনা ইলেক্ট্রনিক্সের পার্টনারস মিট ২০২৪ এর ছবি, অংশগ্রহণকারীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্যটন নগরী কক্সবাজারে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমেটেড এর পার্টনারস মিট-২০২৪।

সম্প্রতি আয়োজিত এই অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত যমুনা ইলেকট্রনিক্স এর ব্যবসায়িক অংশীজনদের আগমনে মুখরিত হয়েছিল পর্যটন নগরী কক্সবাজার। ‘বন্ধন আগামীর’ এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় এবারের পার্টনারস মিট।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিন শতাধিক ডিলার অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের গ্রুপ ডিরেক্টর মনিকা নাজনীন ইসলাম, ডিরেক্টর সোনিয়া সারিয়াত, ডিরেক্টর এসএম আব্দুল ওয়াদুদসহ যমুনা ইলেকট্রনিক্স-এর বিভিন্ন বিভাগের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীরা তাদের ব্যবসায়িক সুযোগ-সুবিধা, ভবিষ্যৎ পরিকল্পনা, পারস্পারিক সংযোগ, অংশীজনের সাথে মতবিনিময়সহ গুরত্বপূর্ণ সেশনগুলোতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম সকল ডিলারদের উদ্দ্যেশ্যে এক ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সালমা ইসলাম সকল ডিলারদের সফলতা ও সার্বিক মঙ্গল কামনা করে ভিডিও বার্তায় বলেন, যমুনা ইলেকট্রনিক্সের সাথে আপনাদের ব্যবসায়িক সম্পর্ককে সুদৃঢ় করার মাধ্যমে আগামীর ব্যবসায়িক সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন বছরে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাবেন।

যমুনা গ্রুপের গ্রুপ ডিরেক্টর মনিকা নাজনীন ইসলাম বলেন, আমাদের যমুনা পরিবারের প্রাণ হচ্ছে গ্রাহক। আর ডিলাররা হলেন আমাদের শক্তি। আমরা সবাই মিলে একটি পরিবার। এ সম্পর্ক আরও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, আমার বাবা মরহুম নুরুল ইসলামের স্বপ্ন ছিল দেশীয় পণ্য দিয়ে একটি বিশ্বমানের ব্র্যান্ড তৈরি করা। আমরা সেই স্বপ্নপূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। যমুনা গ্রুপ দেশের অর্থনৈতিক পরিবর্তনে গর্বের সঙ্গে ভূমিকা রেখে চলেছে। ২০ বছর আগে ইলেকট্রনিক্স পণ্যগুলো বিদেশ থেকে আমদানি করা হতো; কিন্তু এখন যমুনা দেশে আন্তর্জাতিক মানের ইলেকট্রনিক্স পণ্য উত্পাদন করছে। এছাড়া আমরা বিদেশে রপ্তানির কার্যক্রমও শুরু করেছি।

এছাড়া ডিলারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মনিকা নাজনীন ইসলাম বলেন, আপনারা আমাদের সাফল্যের মূল চালিকাশক্তি। আপনাদের আন্তরিক সহযোগিতা আর পরিশ্রমের জন্য আমরা কৃতজ্ঞ। একসঙ্গে আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে চাই।

যমুনা গ্রুপের ডিরেক্টর সোনিয়া সারিয়াত বলেন, দেশীয় পণ্য উতপাদন করে দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া আমার বাবার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণের জন্য তিনি যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন। আজ যারা যমুনার ডিলারের দায়িত্ব পালন করছেন, তারা সবাই আমার বাবার স্বপ্ন বাস্তবায়নের সারথি। এ কারণেই আপনাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

ডিরেক্টর এসএম আব্দুল ওয়াদুদ বলেন, যমুনা গ্রুপ সবসময় দেশের মানুষের জন্য কাজ করে আসছে। আপনারা জানেন, দেশের গরিব-অসহায় মানুষের সাহায্যার্থে নুরুল ইসলাম ফাউন্ডেশন প্রতি বছর হাজারো মানুষকে সহযোগিতা করে। এরই ধারাবাহিকতায় ডিলারদের যমুনা পরিবারের সদস্য হিসেবে দেখতে আমরা ‘যমুনা ডিলার ওয়েলফেয়ার ফান্ড’ নামে একটি তহবিল গঠন শুরু করেছি। এর মূল উদ্দেশ্য হলো বিপদগ্রস্ত ডিলার এবং তাদের পরিবারের সহযোগিতা করা।

যমুনা ইলেকট্রনিক্সের পরিচালক (মার্কেটিং) সেলিম উল্যা সেলিম বলেন, ডিলারদের অক্লান্ত পরিশ্রমের ফলেই যমুনা ইলেকট্রনিক্স দেশের ইলেকট্রনিক্স খাতে একটি শক্ত অবস্থান তৈরি করতে পেরেছে। আমরা ডিলারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে একসঙ্গে এগিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে যমুনা ইলেকট্রনিক্সের পণ্যের মান, নতুন বিপণন কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। ডিলাররা পণ্যের গুণগত মান ও গ্রাহকসেবার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়াও যমুনা ইলেকট্রনিক্সের শ্রেষ্ঠ ডিলারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা মনোমুগ্ধকর পরিবেশনায় দিনটি স্মরণীয় করে রাখেন।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এ পার্টনার্স মিট যমুনা ইলেকট্রনিক্সকে দেশের ইলেকট্রনিক্স খাতে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে এবং নতুন দিগন্ত উন্মোচন করবে।

Previous Post

সেন্টমার্টিন ভ্রমণের গল্প

Next Post

কারামুক্ত ডেসটিনির রফিকুল আমীন

Next Post
ডেস্টিনি গ্রুপের লোগো ও একজন কর্মকর্তা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কারামুক্ত ডেসটিনির রফিকুল আমীন

বিএনপি নেতা দুলুর হাসিমুখের ছবি, বাংলার রাজনৈতিক নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

অগ্নিসংযোগ ও লুটপাট মামলায় খালাস পেলেন বিএনপি নেতা দুলু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT