চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেমস–জায়েদের জমজমাট আড্ডা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:58 পূর্বাহ্ন 13, আগস্ট 2025
in বিনোদন
A A
জেমস ও জায়েদ একসঙ্গে বসে আড্ডা দিচ্ছেন, পেছনে গাছের পাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল বছর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পালাবদলের পর চিত্রনায়ক জায়েদ খান এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নিউ ইয়র্কে থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শো করছেন ঢাকাই সিনেমার এই নায়ক।

সম্প্রতি দেশটির মিশিগান অঙ্গরাজ্যে একটি শোতে হাজির ছিলেন তিনি। সেখানে ছিলেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসও। শো শুরুর আগে ও শেষে দু’জনের আড্ডা জমে ওঠার কথাই জানাচ্ছেন জায়েদ।

সেই অভিজ্ঞতা ফেসবুকে শেয়ারও করেছেন জায়েদ খান। লিখেছেন, “আপনার সাথে আড্ডা দিতে গিয়ে সময় যে কখন চলে যায় টেরই পাই না। আপনার আদর, স্নেহ, শাসন আমাকে গভীরভাবে আবেগপ্রবণ করে তোলে। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক—এই দোয়া সবসময়।”

এমন লেখার পাশাপাশি জেমসের সাথে একটি ছবিও শেয়ার করেছেন জায়েদ। যেখানে জায়েদকে কালো হাফপ্যান্ট আর সেন্ডু গেঞ্জিতে দেখা গেছে। আর এই বিষয়টি ধরা পড়ে শুভ কামাল নামের একজনের লেখাতে!

মিশিগানের অনুষ্ঠানের আয়োজক শুভ কামাল। পুরো আয়োজনে জেমসকে নিয়ে তার অভিজ্ঞতার কথা একটি ফেসবুক পোস্টে লিখেছেন তিনি। ধারাবাহিকভাবে তার সেই লেখাতে এসেছে জেমস ও জায়েদ খানের আড্ডার প্রসঙ্গটিও!

নিজের ফেসবুকে মিশিগান শোয়ের অভিজ্ঞতা শেয়ার করে জেমস–জায়েদের আড্ডার প্রসঙ্গ সম্পর্কে শুভ লিখেছেন, “আরো সাথে ছিল জায়েদ খান ভাই। উনি থাকলে যেকোনো আড্ডা জমতে বাধ্য। গুরুও (জেমস) কিন্তু জায়েদ খানকে পছন্দ করেন। তার হাফপ্যান্ট আর গেঞ্জি কোথা থেকে কিনেছেন— জিজ্ঞেস করে মজা নিলেন!”

এসময় তিনি বলেন,“তারা (জেমস-জায়েদ) চুটিয়ে আড্ডা দিয়েছেন। জায়েদ খান পরে আমাকে বললেন— দেখেছেন গুরু আমাকে যেমন আদর করেন, আর কোন শিল্পী পাবেন না যার সাথে গুরু এমন আপনভাবে কথা বলেন। কথা সত্য। আপনি যদি কোন দেশের প্রেসিডেন্টও হন, আপনাকে গোণার টাইম নাই গুরুর। কিন্তু উনি যদি কাউকে পছন্দ করেন, তার জন্য গুরু অন্য মানুষ।”

Tags: আড্ডাকনসার্টজায়েদ খানজেমসনিউ ইয়র্কলিড বিনোদনশো
Previous Post

এক বছরেও স্বজনের মরদেহ বুঝে পায়নি গণঅভ্যুত্থানের ১১৪ শহীদের পরিবার

Next Post

কুড়িগ্রামে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় পাট নিয়ে বিপাকে কৃষক

Next Post
বৃষ্টির অভাবে পাটের ক্ষতি, কৃষক উদ্বিগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় পাট নিয়ে বিপাকে কৃষক

বাংলাদেশের মানবাধিকার রিপোর্ট ২০২৪, আন্তর্জাতিক পর্যবেক্ষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. ইউনুসের অধীনে মানবাধিকার পরিস্থিতি উন্নতি হয়েছে: মার্কিন প্রতিবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT