চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:38 পূর্বাহ্ন 21, আগস্ট 2026
in বিনোদন
A A
Venice Bangla Festival press conference with speakers and media. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালির রোমের কনসার্টকে ঘিরে হোটেল কক্ষ নোংরা করার অভিযোগ নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন নগরবাউল জেমস। আগামী ২৩ আগস্ট ইতালির ভেনিসে অনুষ্ঠেয় কনসার্ট সামনে রেখে ২০ আগস্ট বাংলাদেশ সময় দিবাগত রাতে ভেনিসের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

সেখানেই রোমের হোটেলকাণ্ড নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন এই তারকা শিল্পী।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা রোমের বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটি কক্ষ নোংরা অবস্থায় রেখে যাওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জেমস স্পষ্টভাবে বলেন, ওই কক্ষে তিনি ছিলেনই না।

জেমস বলেন, ‘ওই রুমে আমি ছিলামই না। আমি ছিলাম ৩৪৫ নম্বর রুমে, আর যে রুমটি নিয়ে কথা হচ্ছে, সেটি ৫৪৯ নম্বর রুম। সেখানে আমাদের অতিথি গিটারিস্ট ছিলেন, ইয়াং ছেলে!’

অভিযোগ প্রসঙ্গে বিষয়টিকে খুব বড় করে দেখছেন না বলেও জানান জেমস। তার ভাষায়, ‘এটা কোনো বিগ ডিল না। নিয়ম কিন্তু হোটেল ক্লিনিং করা, কিন্তু ইয়াং ছেলে—ক্লিন করে নাই। এটা কোনো বড় ডিল না।’

এর আগে ১৬ আগস্ট রোমে কনসার্টের পর জেমস ও তার সফরসঙ্গীদের অবস্থান করা হোটেলের একটি কক্ষের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে মেঝেতে প্লাস্টিকের বোতল ও আবর্জনা, টেবিলে ব্যবহৃত প্লেট ও খাবারের উচ্ছিষ্ট এবং রান্নাঘরের সিঙ্কে নোংরা বাসনের ছবি দেখা যায়। হোটেল কর্তৃপক্ষও পরিচ্ছন্নতার জন্য ন্যূনতম ২০০ ইউরো পরিশোধের কথা জানিয়েছিল।

তখনও জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন গণমাধ্যমকে জানিয়েছিলেন, অভিযোগ ওঠা ৫৪৯ নম্বর কক্ষে জেমস ছিলেন না। জেমস ছিলেন ৩৪৫ নম্বর কক্ষে। এবার ভেনিসের সংবাদ সম্মেলনে জেমস নিজেই একই তথ্য দিয়ে বিষয়টি নিয়ে তাঁর অবস্থান জানালেন।

আগামী ২৩ আগস্ট ভেনিসে জেমসের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই আয়োজনকে সামনে রেখে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। রোমের বিতর্কের পর ভেনিসের মঞ্চে জেমসের পারফরম্যান্স ঘিরেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

Tags: গানজেমসভেনিসরোমলিড বিনোদনসংগীত
Previous Post

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

Next Post

সরকারের কঠোর বার্তার পরও চাঁদাবাজি কেন?

Next Post
চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা দিচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের কঠোর বার্তার পরও চাঁদাবাজি কেন?

সবুজ মসজিদ, আকাশের নিচে সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবারে যে ৫টি আমল করতে পারেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT