চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জ্যাক বাঁচতে পারতেন’, ‘টাইটানিক’ নির্মাতার স্বীকারোক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
টাইটানিক সিনেমার প্রেমের দৃশ্য, দুই চরিত্র পানিতে বসে একে অপরের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৫ বছর ধরে বহু বিতর্ক হয়েছে কালজয়ী ‘টাইটানিক’ ছবিতে ‘জ্যাক’ চরিত্রটির পরিণতি নিয়ে। অনেকেই বলেছেন, ‘রোজ’ চাইলে ‘জ্যাক’কে কিছুটা জায়গা ছেড়ে দিয়ে বাঁচাতে পারতেন। অনেকের মতে ‘জ্যাক’ চরিত্রের প্রতি অকারণে নির্দয় হয়েছেন নির্মাতা জেমস ক্যামেরন। এতদিন এই বিষয়ে নির্মাতা মুখ না খুললেও সম্প্রতি ন্যাশনাল জিওগ্রাফির এক অনুষ্ঠানে স্বীকার করলেন, ‘জ্যাক’ প্রাণে বেঁচে যেতে পারতেন।

ন্যাশনাল জিওগ্রাফির ‘টাইটানিক: ২৫ ইয়ারস লেটার উইথ জেমস ক্যামেরন’-এ ‘টাইটানিক’কে ঘিরে এতকাল ধরে চলে আসা এই বিতর্কটিই নতুন করে যাচাই করেছেন ক্যামেরন। দুজন স্টান্ট পারফর্মারের সঙ্গে কাজ করে ক্যামেরন খতিয়ে দেখেছেন সেই রাতে কী কী হতে পারত।

‘টাইটানিক’ ছবির সময়ে লিওনার্দো ডিক্যাপ্রিও এবং কেট উইন্সলেটের উচ্চতা এবং ওজন যা ছিল, ঠিক একই ওজন ও উচ্চতার দুই স্টান্ট পারফর্মারকে নিয়ে গবেষণাটি চালানো হয়েছে। দুটি ভাগে করা হয়েছে পরীক্ষাটি। প্রথমটি ছিল ঠান্ডায় ‘জ্যাক’-এর মৃত্যু হওয়া সম্ভব কিনা তা দেখার পরীক্ষা।

টাইটানিকের নির্মাণস্থলে তিনজন ব্যক্তি জল পরীক্ষায় অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টান্টকে বরফ শীতল পানিতে রাখার পরে তার শরীরের তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছিল। তাই বিশেজ্ঞরা এই বিষয়ে একমত হয় যে সেই রাতে ‘জ্যাক’-এর মৃত্যু ঠাণ্ডা পানিতে ডুবে থাকার কারণে হওয়াটা যৌক্তিক।

এরপরের পরীক্ষাটি ছিল দুজনই যদি ভেসে থাকা দরজায় শরীর ভাসিয়ে রাখতেন, তাহলে জ্যাক বেঁচে যেতেন কিনা সেই বিষয়ে। দেখা গেছে, ‘জ্যাক’ ও ‘রোজ’ যদি দুজনেই দরজায় শরীর ভাসিয়ে রাখতেন, তাহলে জ্যাক আরও কয়েক ঘণ্টা বেশি বাঁচতে পারতেন। গবেষকদের মতে, ততক্ষণে লাইফবোট হয়তো পৌঁছে যেত এবং ‘জ্যাক’ ও ‘রোজ’ দুজনেই বাঁচতে পারতেন।

ক্যামেরন এই প্রসঙ্গে বলেন, ‘জ্যাক’ ও ‘রোজ’-এর ‘হাইপোথারমিয়া’ সম্পর্কে জানার কথা, তারা জানতেনও না এই পরিস্থিতিতে কী করা উচিত। তবে নির্মাতা স্বীকার করেছেন, এই গবেষণা থেকে তিনি বুঝতে পেরেছেন ভেসে থাকা সেই দরজার পাল্লাটির আকার ছোট হওয়া উচিত ছিল। তাহলে বিষয়টি নিয়ে এত বিতর্ক হতো না।

সূত্র: ইডাব্লিউ

Tags: কেট উইন্সলেটজেমস ক্যামেরনজ্যাকটাইটানিকরোজলিওনার্দো ডিক্যাপ্রিওলিড বিনোদন
Previous Post

উইকিপিডিয়া বন্ধ করল পাকিস্তান

Next Post

দিনাজপুরে জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূ খুন

Next Post
গৃহবধূ হত্যার জন্য ধারালো অস্ত্র দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূ খুন

দানি আলভেজের স্ত্রী'র ডিভোর্স চাওয়ার খবর মিথ্যা, দুইজনের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

দানি আলভেজের স্ত্রী'র ডিভোর্স চাওয়ার খবর মিথ্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT