চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেমস ও প্রাক্তন স্ত্রী রথীর অজানা গল্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:54 পূর্বাহ্ন 13, মার্চ 2026
in বিনোদন
A A

নগরবাউল জেমস ১৯৯১ সালে বিয়ে করেছিলেন সে সময়ের জনপ্রিয় মডেল রথীকে। যদিও ১৯৮৯ সালে ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার আপ হবার আগেই বড় পর্দায় অভিষেক হয়েছিল তার।

প্রয়াত সুভাষ দত্ত পরিচালিত ‘আগমন’ চলচ্চিত্রে নায়ক রাজ্জাক, সুচন্দা, ববিতা, হানিফ সংকেতদের মত তারকাদের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। পরবর্তীতে স্বামী জেমসের অনুমতি নিয়ে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি মন’ চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া সেই সিনেমার মাধ্যমে চিত্রনায়ক আমিন খানেরও অভিষেক হয়।

রথী’র নাম বদলে মোহাম্মদ হোসেন সে সময় তার নতুন নাম দিয়েছিলেন ‘চাঁদনী’। যদিও পরবর্তীতে সংসারের কারণেই সিনেমা এবং বিনোদন জগত থেকে বিদায় নিয়ে আবারো ‘রথী’ নামেই ফিরে এসেছিলেন তিনি।

জেমস ও রথীর এক যুগের সংসার ভেঙে গেছে ২০০৩ সালে। এই দীর্ঘ সময়ে সংসারের অনেক টক-ঝাল-মিষ্টি গল্প সম্প্রতি রথী জানিয়েছেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন ‘রাঙা সকাল’-এ।

রথী বলেন, “তখন আমার বয়স কম ছিল, ছেলে মানুষী আচরণ বেশি ছিল। জেমস আমাকে সময় না দিলে অভিমান করে ওর গিটারের টুলবক্সের চাবি চুরি করতাম। কনসার্টে গিয়ে ও চাবি খুঁজে পেতো না। সে সময় আমি ভীষণ মজা পেতাম। অন্য সবার মত আমিও জেমসের গানের মহাভক্ত ছিলাম। তবে ও আমাকে সবসময় কনসার্টে নিয়ে যেতো না। সেজন্য আমি নিজেই টিকেট কেটে সাধারণ দর্শকদের মত স্বামীর কনসার্ট উপভোগ করতে যেতাম।”

বর্তমানে অভিনয় না করলেও উদ্যোক্তা পরিচয়ে বেশ সুপরিচিত হয়ে উঠেছেন কানিজ রাবেয়া রথী। জীবনের নানা অধ্যায়ের চমকপ্রদ এই গল্পগুলো তার কাছ থেকে শুনেছেন সঞ্চালক রুম্মান রশীদ খান ও ইয়াসমিন লাবণ্য। আসছে ঈদের ৭ম দিন সকাল ৭টা থেকে ৮টায় প্রচারিত হবে এই বিশেষ পর্বটি। প্রযোজনা করেছেন জোবায়ের ইকবাল।

Tags: জেমসনগরবাউলমডেল
Previous Post

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন

Next Post

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন শনিবার

Next Post
ছবি: সংগৃহীত

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন শনিবার

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT