চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাঈদীর মৃত্যু: চিকিৎসককে হত্যার হুমকির অভিযোগে থানায় জিডি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:23 অপরাহ্ন 16, আগস্ট 2023
in - সেমি লিড, অপরাধ
A A
অপারেশন থিয়েটারে একজন চিকিৎসক পেশাদারী পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এই চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হৃদ্‌রোগ বিভাগে কর্মরত।

বিষয়টি অবগত করে রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই চিকিৎসক। মঙ্গলবার রাতে তিনি এই জিডি করেন।

ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামানকে প্রাণনাশের হুমকির বিষয়ে তিনি থানায় হাজির হয়ে একটি জিডি করেছেন। জিডিতে তিনি ফেসবুক গ্রুপ ও ম্যাসেঞ্জারে হুমকির বিষয়ে তথ্য দিয়েছেন। এ ঘটনা তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

জিডিতে মোস্তফা জামান উল্লেখ করেছেন, গত ১৩ আগস্ট মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। হৃদ্‌রোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে সাঈদী মৃত্যুবরণ করেন। আমিও বিশেষজ্ঞ টিমের একজন সদস্য হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করি।

জিডিতে তিনি আরও বলেন, আমি বর্তমানে কতিপয় ব্যক্তিদের আচরণে ভীত শঙ্কিত। কয়েকটি ফেইসবুক ও ইউটিউব পেইজের ব্যবহারকারী এবং তাদের অনুসারী ব্যক্তিরা যে কোন সময় আমার ও আমার পরিবারের সদস্যদের খুন জখম সহ বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই নিরাপত্তা চেয়ে জিডি করা।

ধানমন্ডি থানায় উপস্থিত হয়ে জিডি করে ডাক্তার জামান বলেন, আমরা একজন সাধারণ রোগীকে যেভাবে চিকিৎসা দেয়ার চেষ্টা করি তাকে (সাঈদী) সেই চিকিৎসা দেয়া হয়েছে। তার চিকিৎসায় কোন ধরনের কোন ব্যত্যয় ঘটেনি। আমরা তাকে সর্বোচ্চ চিকিৎসা দিয়েছি, কোন রকম ভুল চিকিৎসা বা অপচিকিৎসার ঘটনা ঘটেনি।

এদিকে সাঈদীর চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার দুপুর তিনটায় সংবাদ সম্মেলন করার কথা ছিল বিএসএমএমইউ’র। কিন্তু বুধবার সকালে জানানো হয়, অনিবার্য কারণবশত পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।

Tags: জামায়াতে ইসলামী বাংলাদেশ
Previous Post

সংসদ নির্বাচন সুষ্ঠু করতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী

Next Post

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে জেরিন

Next Post
চ্যানেল আই অনলাইন: ডেঙ্গুতে আক্রান্ত জেরিনের হাসপাতালে চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে জেরিন

জাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, গেটের উপর বিশ্ববিদ্যালয়ের নাম লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাগিং থেকে বাঁচতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ৯ শিক্ষার্থী গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT