চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কয়েদি নাম্বার ব্যবহার, বড় জরিমানার মুখে পাকিস্তানের বেশকিছু খেলোয়াড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:21 অপরাহ্ন 15, মার্চ 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানি ক্রিকেটাররা মাঠে, একে অপরের সঙ্গে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান ক্রিকেট বোর্ডের আচরণবিধি ভঙ্গ করে বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছেন পাকিস্তানের পেস অলরাউন্ডার আমের জামাল। টেস্ট ক্যাপে ‘৮০৪’ লিখে পরার কারণে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে তাকে। শুধু এ অলরাউন্ডারকেই গুণতে হবে প্রায় ১৪ লাখ রুপি জরিমানা। তালিকায় আছেন আরও কয়েকজন খেলোয়াড়।

জরিমানা করা হয়েছে ওয়ানডের সহ-অধিনায়ক সালমান আলী আঘা, ওপেনার সাইম আয়ুব ও আবদুল্লাহ শফিককেও। সবমিলিয়ে তাদের মোট জরিমানার পরিমাণ ৩৩ লাখ রুপির মত। ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্ট, অস্ট্রেলিয়া সফর এবং এ বছর সাউথ আফ্রিকায় একটি ঘটনার জন্য তাদের জরিমানা করা হয়েছে।

পাকিস্তান রুপিতে আমের জামালকে ১৪ লাখ জরিমানা গুণতে হবে। তার ক্যাপে ‘৮০৪’ লেখার কারণে এ জরিমানা গুণতে হবে তাকে। অন্যদিকে সালমান, সাইম ও শফিককে ৫ লাখ করে জরিমানা করা হয়েছে। অস্ট্রেলিয়া সফরের সময় দেরিতে হোটেলে ফেরার জন্য জরিমানা গুণবেন তারা।

সাউথ আফ্রিকা সফরে বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিম, পেসার আব্বাস আফ্রিদি এবং ব্যাটার উসমান খান দুই মিনিট দেরিতে হোটেলে এসেছিলেন। এজন্য তাদের প্রত্যেককে ২০০ ডলার করে জরিমানা করা হয়েছে। তবে সাউথ আফ্রিকাকে সিরিজে ৩-০তে হোয়াইটওয়াশ করার কারণে ২০০ ডলার তাদের ফেরত দেয়া হবে।

আমের জামালের ক্যাপে ‘৮০৪’ লেখা ছিল যা পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার এবং বর্তমানে কারাগারে থাকা রাজনীতিবিদ ইমরান খান সম্পর্কিত। ইমরান দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাগারে আছেন। জামাল তার প্রতি সংহতি প্রকাশের জন্য তার টেস্ট ক্যাপে এই সংখ্যাটি লিখেছিলেন বলে মনে করা হয়।

তবে মাঠে রাজনৈতিক, ধর্মীয় বা বর্ণগত মন্তব্য এড়ানো বা নির্দেশনা লঙ্ঘনের জন্য পিসিবি তাকে জরিমানা করেছে। মনে করা হয় আমের জামালকে এ কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫ আসরে নির্বাচন করা হয়নি। কারণ বোর্ড তার আচরণে খুশি নয়।

Tags: অস্ট্রেলিয়াইমরানজামালপাকিস্তানলিড স্পোর্টসশফিকসাইমসালমান
Previous Post

রাজশাহীতে দুই ট্রেনে সংঘর্ষ

Next Post

ওটিটিতে রেকর্ড মূল্যে বিক্রি, ‘কুলি’র অপেক্ষায় পুরো ভারত!

Next Post
অজয় দেবগন ও রণবীর কাপুরের চরিত্রের ছবি, দুজনের মুখের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটিতে রেকর্ড মূল্যে বিক্রি, ‘কুলি’র অপেক্ষায় পুরো ভারত!

শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন, নারীরা মুখোশ পরে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা ঘটনার বিচার ১ সপ্তাহের মধ্যে শেষ করতে জামায়াতের মহিলা বিভাগের দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT