চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালকে শক্তিশালী বললেও জামালের লক্ষ্য জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:31 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার জামাল হোসেন সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জামাল ভূঁইয়া

কাঠমান্ডুতে স্বাগতিক নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দশরথ স্টেডিয়ামে গত ১২ বছরে নেপালকে হারাতে পারেনি বাংলাদেশ। সবশেষ ২০১৩ সালের মার্চে নেপালকে এই মাঠে হারিয়েছিল লাল-সবুজের দল। এরপর খেলা চার ম্যাচে হার তিনটি, ড্র একটিতে। সর্বোপরি পরিসংখ্যানে বাংলাদেশ এগিয়ে থাকলেও নেপালকে শক্তিশালী বলেছেন লাল-সবুজের অধিনায়ক জামাল ভূঁইয়া।

নেপালের বিপক্ষে এখন পর্যন্ত সবমিলিয়ে ২৮ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ১৪ ম্যাচে জয়ের পাশাপাশি ড্র করেছে ৬টি, হেরেছে ৮টিতে।

কাঠমান্ডুতে ১২ বছরের জয় খরা কাটাতে শনিবার নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে নামবে বাংলাদেশ। তার আগেরদিন অনুশীলন সেরে নিয়েছেন হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। পরে সংবাদ সম্মেলনে নেপালকে শক্তিশালী প্রতিপক্ষ বললেও আশার কথা শোনালেন জামাল।

বলেছেন, ‘আমার মনে হয় নেপাল আরও শক্তিশালী হয়েছে। বিশেষ করে সিঙ্গাপুরের বিপক্ষে ওদের পারফরম্যান্স দেখে বোঝা যায়। সিঙ্গাপুরে গিয়ে খেলাটা সহজ নয়। আর এখানে খেলতে আসাটাও প্রতিপক্ষের জন্য সবসময় কঠিন।’

নেপালকে শক্তিশালী বললেও কাঠমান্ডুতে নিজেদের লক্ষ্য যে জয়, সেটা জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘সবার প্রত্যাশা একই, আমরা এখানে তিন পয়েন্টের জন্য এসেছি। আপনি যেকোনও খেলোয়াড়কে জিজ্ঞেস করতে পারেন, সবাই একই উত্তর দেবে। আমরা জিততে এসেছি, তবে একইসঙ্গে ভালো পারফরম্যান্স করতে এবং নিজেদের ও দর্শকদের দেখাতে যে আমরা উন্নতি করছি, বিশেষ করে আগামী মাসের জন্য। আগামী মাস আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

‘এখন আমরা সবাই একসঙ্গে আছি। এই ম্যাচ দুটোর জন্য অপেক্ষা করছিলাম, কারণ এগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আগামী মাসে আমাদের এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচ আছে। তাই এই দুটি ম্যাচ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মুখিয়ে আছি।’-যোগ করেন জামাল।

Tags: কাঠমান্ডুজামালনেপালবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

পুলিশের উপস্থিতিতে আজিজ ভান্ডারীর খানকা শরিফে হামলা, ভাঙচুর

Next Post

বাণিজ্য উপদেষ্টার জয়পুরহাট সফর নিয়ে যত আলোচনা

Next Post
বাণিজ্য উপদেষ্টার জয়পুরহাট সফর নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্য উপদেষ্টার জয়পুরহাট সফর নিয়ে যত আলোচনা

সালমান শাহ এর ছবি, স্মরণীয় অভিনেতা, বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাই সিনেমায় সালমান শূন্যতার ২৯ বছর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT