চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনয়ে নামলেন ফুটবলার জামাল ভূঁইয়া

‘ব্রাজেন্টিনা’ সিরিজটি প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:20 অপরাহ্ন 16, জুন 2026
in বিনোদন
A A
জামাল ভূঁইয়া ফুটবল খেলোয়াড় হিসেবে অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ফুটবলের মৌসুমে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া অভিনয়ে নাম লেখালেন। ‘ব্রাজেন্টিনা’ নামের একটি বিশেষ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এই ফুটবল তারকা।

সোমবার ১৫ জুন ঢাকার কলাবাগানের একটি মাঠে এই সিরিজের দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সিরিজটি নির্মাণ করছেন নির্মাতা তারিক মুহাম্মাদ হাসান।

এই সিরিজে জামাল ভূঁইয়ার সঙ্গে অভিনয় অভিনেত্রী তাসনুভা তিশা, লামিমা। ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে শুটিং সেট থেকে জামাল ভূঁইয়ার কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, যা দর্শকদের মাঝে বেশ আগ্রহের জন্ম দিয়েছে।

ফুটবল বিশ্বকাপের এই মৌসুমে নির্মাতার এমন সিদ্ধান্তকে অত্যন্ত সময়োপযোগী বলে আখ্যা দিচ্ছেন নেটিজেনরা।

প্রথমবার অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে জামাল ভূঁইয়া জানান, এর আগে কয়েকটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলেও নাটকে বা সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা এবারই প্রথম।

পুরো বিষয়টি বেশ ম্যাজিক্যাল লাগছে। ক্যামেরার সামনের অভিনয়ের ব্যাপারটা সহজ নয় বলেও মন্তব্য করেন এই ফুটবল তারকা।

‘ব্রাজেন্টিনা’ সিরিজটি মোট আট পর্বে নির্মিত হচ্ছে। এতে তাসনুভা তিশা ও লামিমা লাম ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী ও ইশতিয়াক আহমেদ।

সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সিরিজটির প্রচার শুরু হবে।

Tags: আইস্ক্রিনজামাল ভূঁইয়ালিড বিনোদন
Previous Post

চ্যানেল আইতে পাঁচ তারকার স্মৃতিময় একদিন

Next Post

‘কল্কি ২’ তে দীপিকাকে সরিয়ে সুমতির চরিত্রে আলিয়া?

Next Post
দীপিকা ও আলিয়া চরিত্রে দুই অভিনেত্রী, সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কল্কি ২’ তে দীপিকাকে সরিয়ে সুমতির চরিত্রে আলিয়া?

বিশ্বকাপ ফুটবল ম্যাচে আর্জেন্টিনা, ইংল্যান্ড ও ফ্রান্সের খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি-এমবাপে-হালান্ডের বিশ্বকাপ শুরু হচ্ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT