চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন ছিল নেপালে জামালদের মঙ্গলবারের পরিস্থিতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:40 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
দুই যুবক বসে আছেন আরামদায়ক সোফায়, একটি টেবিলের পাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জামাল এবং তারিক

নেপালে সরকার বিরোধী আন্দোলনে মঙ্গলবার পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। চলমান আন্দোলনে বাতিল হয়েছে বাংলাদেশ ও নেপালের দ্বিতীয় প্রীতি ম্যাচ। মঙ্গলবার নেপাল থেকে দেশে ফিরে আসার কথা থাকলেও খারাপ পরিস্থিতির কারণে আটকে পড়েন জামালরা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মঙ্গলবার সারাদিনের পরিস্থিতি জানিয়েছেন টিম ম্যানেজার আমের খান।

বাফুফের পাঠানো ভিডিও বার্তায় আমের খান বলেছেন, ‘নেপালে একটা আন্দোলন হয়েছে। আন্দোলনে সরকারের পতন হয়েছে। যা হয়েছে সেটার প্রভাব কোথাও না কোথাও পড়বে। আমরা যে হোটেলে রয়েছি তার পাশে একজন সংসদ সদস্যের বাসা রয়েছে। বাসায় কিছু আন্দোলনকারীরা হামলা করেছিল। যেহেতু আমাদের হোটেলের কাছাকাছি সেকারণে আমাদের হোটেল থেকে আওয়াজ শোনা গেছে। হয়ত সেটারই কোন সংবাদ অন্যভাবে প্রচার হয়েছে। আসলে নেপালের সব জায়গায় কোন না কোন ঝামেলা হচ্ছে। এরকম না হলে তো আর দেশ থেকে তাদের প্রধানমন্ত্রী তার অবস্থান ছাড়ত না।’

বিমান বন্দরে যাওয়ার জন্য হোটেলও ছেড়ে দিয়েছিল বাংলাদেশ দল। পরে ফেরত আসায় রুম নিয়ে ভোগান্তিতে পড়তে হয়েছিল। আমের খান বলেন, ‘আমরা আগে ভাগে যেতে চেয়েছিলাম, কিন্তু আজকে যেতে পারিনি। কারণ কারফিউ ছিল, বিমানবন্ধর বন্ধ ছিল। যেহেতু আমরা হোটেল ছেড়ে দিয়েছিলাম, তাই অপেক্ষা করছিলাম আমাদের নিরাপত্তার জন্য কারা আসবে। শেষ পর্যন্ত কেউ আসতে পারেনি। না পেরেছে পুলিশ, না পেরেছে আর্মি। এমনকি বাংলাদেশ দূতাবাস থেকে যারা এসেছিলেন, তাদের গাড়িও ভাংচুরের মধ্যে পড়েছিল। অনেকভাবে অনেক চেষ্টা করা হয়েছে, যেহেতু ফ্লাইট শাটডাউন হয়ে গেছে তাই আমাদেরও কিছু করার ছিল না।’

‘আমরা এখনও হোটেলেই অবস্থান করেছি। যেহেতু হোটেল ছেড়ে দিয়েছিলাম, সেখানে আমাদের একটা সমস্যা হয়েছিল। আমরা যেতে পারবো না, তাই আবার হোটেলে চেক ইন দিতে গিয়েছিলাম তখন দেখা গেছে, রুমগুলো বুক হয়ে গেছে। যার প্রেক্ষিতে আমাদের একটু দেরি হয়েছে রুম পেতে।’

‘এমন অবস্থা আমরা আমাদের দেশেও দেখে এসেছি, সেদিক থেকে এখন আসলে অপেক্ষা করছি যে কবে নাগাদ আমরা আমাদের এই বিমানটা পাবো, সেটার অপেক্ষায় আছি।’

বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল থেকে নির্ধারিত সময়ের একদিন আগে আজ বেলা ৩:০০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG0372 ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। কিন্তু নেপালের বর্তমান পরিস্থিতিতে যাত্রা স্থগিত করা হয়। কীভাবে স্পেশাল ফ্লাইট ব্যবহার করে নিয়ে যাওয়া যায় কিনা। সেটা নিয়ে কিন্তু এখনও চেস্টা চলছে। সবকিছু মিলিয়ে দেখি, দেখা যাক কি হয়।’

গত শুক্রবার দেশটির সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ করে দেয়। এর সাথে যোগ হয় সরকারের দুর্নীতির বিপক্ষে শিক্ষার্থীদের ক্ষোভ। সোমবার দেশটির সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভে নামে আন্দোলনকারীরা। মঙ্গলবার আন্দোলনের তোপে পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা।

Tags: জামালনেপালফিফা প্রীতি ম্যাচবাফুফেবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

জামালদের নিরাপদ প্রত্যাবর্তনে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার

Next Post

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর, তার স্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আরজু লাঞ্ছিত

Next Post
নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুরের ছবি, তার স্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী লাঞ্ছিতের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর, তার স্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আরজু লাঞ্ছিত

নেপালের জনসমাগমে সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের নিয়ন্ত্রণ নিতে পারে দেশটির সেনাবাহিনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT