চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াতে ইসলামীর দুই প্রস্তাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:50 অপরাহ্ন 18, মে 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
জামায়াতে ইসলামীর নেতারা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

গণভোটের মাধ্যমে জুলাই সনদ ও জাতীয় সনদ চায় জামায়াতে ইসলামী বাংলাদেশ। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে দুটি প্রস্তাব দিয়েছে দলটি।

আজ রোববার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে এমন প্রস্তাব দেয় জামায়াতে ইসলামী।

কমিশনের সঙ্গে আলোচনা শেষে জামায়াতের নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, যেসব বিষয়ে ঐকমত্য হবে বা ঐকমত্য হয়নি, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ; এ ধরনের বিষয় এক করে কোন পদ্ধতিতে তা আইনগত ভিত্তি পাবে, তা নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে খুব স্পষ্টভাবে বলা হয়েছে, তারা গণভোট চান।

জামায়াতের নায়েবে আমির বলেন, গণভোটের মাধ্যমে আমাদের জুলাই চার্টার (জুলাই সনদ) হোক, ন্যাশনাল চার্টার (জাতীয় সনদ) হোক এবং চার্টারের বাইরেও যদি কোনো ইম্পর্ট্যান্ট ইস্যু (গুরুত্বপূর্ণ বিষয়) থাকে, সেটাকে ইনক্লুড (অন্তর্ভুক্ত) করে বাংলাদেশ জামায়াতে ইসলামী গণভোট চায়। এসময় তিনি আরও জানান, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় ও জাতীয় নির্বাচন চায় জামায়েত।

বাংলাদেশকে চারটি প্রদেশে বিভক্ত করার প্রস্তাব জামায়াত প্রত্যাখ্যান করেছে জানিয়ে তিনি বলেন, জনপ্রশাসনের জন্য একটি স্থায়ী কাউন্সিলের প্রস্তাব দিয়েছে। দুর্নীতি দমন কমিশন অনেক সময় নিজেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে দাবি করে সংস্থাটির কর্মকাণ্ড পর্যালোচনায় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে দলটি।

সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দীর্ঘ বৈঠকে ১২০টিরও বেশি বিষয়ে ঐকমত্যে পৌঁছায় জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। একাধিক ক্ষেত্রে তারা দলীয় অবস্থান থেকে সরে এসে জাতীয় স্বার্থে সমঝোতা করেছে বলে জানান তাহের।

Tags: ঐকমত্য কমিশনজামায়াত
Previous Post

বাংলাদেশিদের সিগারেট নিয়ে মালদ্বীপ না যাওয়ার নির্দেশ

Next Post

মিরপুরে বস্তিতে ভয়াবহ আগুন

Next Post
রাতের অন্ধকারে বস্তিতে ভয়াবহ আগুনের লেলিহান শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরে বস্তিতে ভয়াবহ আগুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গে বৈঠক করছে তত্ত্বাবধায়ক সরকারের প্রতিনিধি. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT