চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাগুরা সদরে জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গণজোয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:22 অপরাহ্ন 14, জানুয়ারি 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
জামায়াতের আমির শাহবাগে আসর বসিয়ে ২০১৩ সালে বিশৃঙ্খলা করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের মাগুরা আগমন উপলক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। শুভেচ্ছা তোরণ, ব্যানার, পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে গোটা মাগুরা শহর। জেলার সর্বত্র চলছে মাইকিং। চলছে খোলা ট্রাকে ভ্রাম্যমাণ প্রচারণা সম্বলতি ইসলামী সংগীত।

সবখানে সাজ-সাজ রব-রব পড়ে গেছে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে। চায়ের টেবিল থেকে শুরু করে সর্বত্র সকল শ্রেণি পেশার মানুষের মুখে মুখে জামায়াতের আমীর ডা.শফিকুর রহমানের আগমনী বার্তা শোনা যাচ্ছে। জেলাবাসী ডা. শফিকুর রহমানকে সাদরে গ্রহণ করার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।

আজ মঙ্গলবার ১৪ জানুয়ারি দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা জামায়াতে ইসলামীর আমীর, সাবেক ছাত্র নেতা ও কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য অধ্যাপক এম বি বাকের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হুসাইন, যশোর জেলা শাখার সাবেক আমীর ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল আজিজ, মাগুরা জেলা শাখার সাবেক আমীর ও যশোর কুষ্টিয়া অঞ্চল সহকারী পরিচালক আব্দুল মতিন।

সম্মেলনের সভাপতি জেলা আমীর অধ্যাপক এম বি বাকের জানান, আগামী ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টায় স্থানীয় নোমানী ময়দানে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান। সম্মেলনে লক্ষাধিক কর্মী-সমর্থকের সাথে জেলার অন্তত ৫ হাজার ভিন্ন ধর্মাবলম্বী সদস্য অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কর্মী সম্মেলনে ডা. শফিকুর রহমান মাগুরা জেলার উন্নয়ন, অগ্রগতি ও ভবিষ্যৎ রাজনৈতিক বিষয়ে দিকনির্দেশনাপূর্ণ বক্তব্য রাখবেন। ঐদিন দুপুরে তিনি আল আমিন কমপ্লেক্স চত্বরে মহিলা রুকন সম্মেলন ও বিকেলে শহরের এলজিইডি এর হলরুমে মতবিনিময় সভায় বক্তব্য রাখবেন।

Tags: গণজোয়ারডা. শফিকুর রহমান
Previous Post

গঙ্গাস্নানে অংশ নিচ্ছেন স্টিভ জবসের স্ত্রী

Next Post

ফ্যাসিবাদের পক্ষে যারা কাজ করবে তরুণরা তাদের বিরুদ্ধে থাকবে: হাসনাত আবদুল্লাহ

Next Post
হাসনাত আবদুল্লাহর সমাবেশে বক্তৃতা দিচ্ছেন তরুণ নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্যাসিবাদের পক্ষে যারা কাজ করবে তরুণরা তাদের বিরুদ্ধে থাকবে: হাসনাত আবদুল্লাহ

জেদ্দায় হজ মেলা উদ্বোধনের সময় অতিথি ও কর্মকর্তাদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দায় হজ মেলা উদ্বোধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT