চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গী সংগঠন হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করা হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:09 অপরাহ্ন 01, আগস্ট 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গী সংগঠন নিষিদ্ধের ঘোষণা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: সন্ত্রাস বিরোধী ২০০৯ আইন এর ১৮ ধারা অনুযায়ী জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হবে। জঙ্গী সংগঠন হিসেবে এদের নিষিদ্ধ করা হবে।

বৃহস্পতিবার ১ আগস্ট কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় শোক দিবস স্মরণে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গাজার মতো একই ঘটনা বাংলাদেশে ঘটেছে। একইভাবে এদেশের সম্পদ নষ্ট হয়েছে। এর বিচার আমি জনগণের কাছে দিলাম। এদেশের মানুষ তাদের বিচার করবে। এই নতুন প্রজন্ম জানে না ৯৬ সালের আগে বা ২০০৮ সালের বাংলাদেশ কেমন ছিল।

চলমান আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোটার জন্য আন্দোলন শুরু হলো। সংস্কার করার পরেও দাবি থামে না। আন্দোলনের মধ্যে চারদিক থেকে ঢুকে জঙ্গিরা সহিংসতা চালালো। মানুষের সেবা প্রতিষ্ঠানগুলোতে ভাংচুর করলো। যেখানে দাবি শতভাগ মেনে নেয়া হয়েছে সেখানে আন্দোলন চালিয়ে যাওয়ার কী যৌক্তিকতা আছে, আমি বুঝি না।

তিনি বলেন, ধ্বংস স্থাপনাগুলো গড়ে তোলা যাবে কিন্তু জীবনগুলো কী ফিরে আসবে? এটা কোন ধরনের আন্দোলন? অথচ এটাকে জ্ঞানীগুনীরা সমর্থন দিয়ে যাচ্ছে।

এতো প্রাণ ঝড়ে গেলো এই দায়িত্ব কার? আমি তো বুঝি, কারণ সবাইকে হারিয়ে আমি ফিরে এসেছিলাম এদেশে। তিনি বলেন, আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক। জাতিসংঘ বিশেষজ্ঞ হোক, অন্য কোন দেশ যদি চায় আসুক তদন্ত করুক। দোষীদের শাস্তি দিতেই হবে।

Tags: জামায়াত নিষিদ্ধজামায়াত-শিবিরপ্রধানমন্ত্রীসন্ত্রাসবিরোধী আইন
Previous Post

‘স্কুইড গেম টু’ কবে আসছে জানা গেল

Next Post

বিজ্ঞানী হতে চেয়েছিলো কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী ফারহান ফাইয়াজ

Next Post
নির্বাচনী আলোচনায় শিক্ষার্থী ফারহান ফাইয়াজের ছবি, কোটাসংক্রান্ত আন্দোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজ্ঞানী হতে চেয়েছিলো কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী ফারহান ফাইয়াজ

ই-কমার্স খাতের উন্নয়ন ও সহযোগিতার জন্য আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ই-কমার্স খাত ঘুরে দাঁড়াতে সহযোগিতার আহ্বান ই-ক্যাবের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT