চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি নাবিক-জেলেদের ভারতে ধরে নিয়ে যাওয়ায় জামায়াতের প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:36 অপরাহ্ন 11, ডিসেম্বর 2024
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশ জামায়াতে ইসলামী লোগো, ইসলামি সংগঠনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি জেলে ও নাবিকদেরকে ২টি ফিশিং বোর্ডসহ সুন্দরবন এলাকা থেকে অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১১ ডিসেম্বর) সংগঠনের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, গত ১০ ডিসেম্বর দুপুরের দিকে ভারতীয় কোস্টগার্ড সুন্দরবন এলাকা থেকে ৭৯ জন বাংলাদেশি জেলে ও নাবিকসহ এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২ নামক দুটি অত্যাধুনিক ফিশিং বোর্ড অন্যায়ভাবে ধরে নিয়ে গেছে। বাংলাদেশের সমুদ্র এলাকা থেকে বাংলাদেশি জেলে ও নাবিক ধরে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্খিত। ভারতের এই উস্কানিমূলক ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ ঘটনা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের নিরাপত্তার উপর এক মারাত্মক হুমকি। অবিলম্বে এ ধরনের ঘটনা বন্ধ হওয়া উচিত।

তিনি বলেন, বাংলাদেশি জেলে ও নাবিকদের ফিশিং বোর্ডসহ বাংলাদেশে ফেরত আনার লক্ষ্যে অবিলম্বে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। সেই সাথে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

Tags: জামায়াতের প্রতিবাদ
Previous Post

দুদকের নতুন চেয়ারম্যান সাবেক সচিব ড. আবদুল মোমেন

Next Post

ডিএমপির নভেম্বর মাসে উত্তম কাজের স্বীকৃতি পেলেন যারা

Next Post
ডিএমপির কর্মকর্তাদের মাসের সেরা কর্মীদের সম্মাননা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিএমপির নভেম্বর মাসে উত্তম কাজের স্বীকৃতি পেলেন যারা

বার্সেলোনা কোচ ফ্লিকের সঙ্গে ম্যাচের পর আলোচনা করছেন একজন কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ম্যাচ নিষিদ্ধ বার্সা কোচ ফ্লিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT