চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃহস্পতিবার নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবে জামায়াত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:05 অপরাহ্ন 29, অক্টোবর 2025
in রাজনীতি
A A
নেতৃবৃন্দের উপস্থিতিতে জামায়াতের স্মারকলিপি প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে আন্দোলনরত রাজনৈতিক দলগুলো।

জামায়াত ইসলামী ও সমমনা দল গুলো বৃহস্পতিবার নির্বাচন কমিশনের নিকট স্মারকলিপি প্রদান করবে।

বুধবার ২৯ অক্টোবর, জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩০ অক্টোবর নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেওয়া এবং ৩ নভেম্বর শীর্ষ নেতাদের সংবাদ সম্মেলনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সাংবাদিক সম্মেলনে সংসদ নির্বাচন নিয়ে ইউনুছ আহমাদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নভেম্বরেই গণভোট সম্পন্ন করতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয় পরিবর্তনের চেষ্টা করছে একটি দল। এ অপচেষ্টা রুখে দেয়া হবে। ঐকমত্য কমিশনের সুপারিশে ক্রিটিকাল সিচুয়েশন তৈরি হয়েছে।

গণভোট নিয়ে তিনি আরও বলেন, গণভোটের সিদ্ধান্ত এখন সরকারকেই নিতে হবে। আমরা পরিষ্কার করে বলতে চাই এখন সরকারের দায়িত্ব দ্রুত গণভোটের তারিখ দেয়া। গণভোটের তারিখ ঘোষণায় সরকার যত দেরি করবে জাতীয় নির্বাচন তত পিছিয়ে যাবার সম্ভাবনা তৈরি হবে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনীতির ময়দানে মেঘ জমেছে ৷ এই মেঘ কাটাতে প্রধান উপদেষ্টাকে উদ্যোগ গ্রহণ করতে হবে।

সংবাদ সম্মেলনে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে ছিলেন– জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাগপা মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম।

Tags: আন্দোলনজাতীয় প্রেসক্লাবনতুন কর্মসূচিনির্বাচন কমিশনপাঁচ দফা দাবিরাজনৈতিক দলস্মারকলিপি
Previous Post

সুস্থ থাকতে হাঁটার পরিমাণ থেকে হাঁটার ধরন গুরুত্বপূর্ণ

Next Post

ভারী তুষারপাতে এভারেস্টে পর্যটন বন্ধ, হেলিকপ্টার দুর্ঘটনা

Next Post
অ্যাভারেস্টে তুষারপাতের কারণে পর্যটকরা হিমশীতল আবহাওয়ায় চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারী তুষারপাতে এভারেস্টে পর্যটন বন্ধ, হেলিকপ্টার দুর্ঘটনা

সিরাজগঞ্জে এইচআইভি রোগীর সংখ্যা বৃদ্ধি, স্বাস্থ্য বিভাগের উদ্বেগ. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে এইচআইভি পজিটিভ রোগী বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিভাগের উদ্বেগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT