চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে জামায়াত বদ্ধপরিকর: আবদুল হালিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:28 অপরাহ্ন 29, নভেম্বর 2024
in রাজনীতি
A A
বাংলাদেশ জামায়াতের লোগো, ইসলামী আন্দোলনের প্রতীক, শান্তি ও ইসলামী মূল্যবোধের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, নতুন বাংলাদেশ গঠনের পথে দেশকে অস্থিতিশীল করতে নতুন নতুন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ফলে এখন বিভক্তি নয়, দেশ গঠনে জাতীয় ঐক্য প্রয়োজন। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে জামায়াত বদ্ধপরিকর।

দলীয় স্বার্থের বিপরীতে সকলকে দেশের স্বার্থকেই বড় করে দেখতে হবে। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশবাসীকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলা হবে। এই লক্ষ্যে জামায়াতের রুকন ও নেতাকর্মীদের সংগঠন পরিচালনার পাশাপাশি বৈষম্যমুক্ত দেশ ও জাতি গঠনে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

২৯ নভেম্বর শুক্রবার নগরীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে আয়োজিত সদস্য শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর মাওলানা ড. কেরামত আলীর সভাপতিত্বে এবং রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের পরিচালনায় শিক্ষা বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, অধ্যাপক শাহাদাৎ হোসাইন, অধ্যাপক আব্দুস সামাদ সহ রাজশাহী মহানগরীর কর্মপরিষদ সদস্যবৃন্দ। এছাড়াও মহিলা জামায়াতের সদস্যদের নিয়ে নগরীর পৃথক একটি মিলনায়তনে সদস্য শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।

মাওলানা আবদুল হালিম আরও বলেন, মানুষ নিজেকে তখনই খাঁট মানুষে পরিণত করতে পারে, যখন নিজ অন্তরকে পরিশুদ্ধ করে ও কলুষতা মুক্ত রাখতে পারে। যিনি নিজের ক্বলব পাপ-পঙ্কিলতা মুক্ত রাখতে পারেন তিনিই সফল।

তিনি বলেন, জামায়াত কর্মী মানে সমাজকর্মী। সুতরাং জামায়াতের রুকন ও কর্মীদের যার যতটুকু সামর্থ্য আছে, তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। জামায়াত সবসময় জুলুমের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে এসেছে। জেল-জুলুম, মামলা-হামলা, নির্যাতন ও হত্যা করেও জামায়াতকে কখনো দমন করা যায়নি।

অধ্যক্ষ মুহাম্মদ শাহাবুদ্দিন বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর অকথ্য জুলুম-নির্যাতন চালিয়েছে। মিথ্যা মামলা দিয়ে জামায়াত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট সরকার যে ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের ফাঁসি দিয়েছে, সেই ট্রাইবুনালেই স্বৈরাচার হাসিনাসহ সকল খুনিদের বিচার করতে হবে। দেশের মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় সকল দলের শাসন দেখেছে, এবার তারা জামায়াতে ইসলামীকে দেখতে চায়।

সভাপতির বক্তব্যে মাওলানা ড. কেরামত আলী বলেন, রুকনদের আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। নিজেকে পরিবার ও সমাজের মাঝে উত্তম মানুষ হিসেবে উপস্থাপন করতে হবে। মন্দের জবাব ভালো দিয়ে দিতে হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের মানুষের মধ্যে শোষণহীন সুখী-সমৃদ্ধ দেশপ্রাপ্তির আকাক্সক্ষা তৈরি হয়েছে। তাই যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

Tags: মাওলানা আবদুল হালিম
Previous Post

নির্বাচন আদায়ে ব্যর্থ হলে বিজয়ের সকল অর্জন ধুলিস্যাৎ হয়ে যাবে: রুমিন ফারহানা

Next Post

‘দেশেই ক্যান্সার চিকিৎসার পূর্ণ ব্যবস্থা তৈরি করতে হবে’

Next Post
বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী ও নেতাদের উপস্থিতিতে আলোচনা সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দেশেই ক্যান্সার চিকিৎসার পূর্ণ ব্যবস্থা তৈরি করতে হবে’

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাশের দেশের সরকার আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে: জামায়াত সেক্রেটারী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT