চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমাবেশের মৌখিক অনুমতি পেল জামায়াত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:14 পূর্বাহ্ন 10, জুন 2023
in - সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো, ইসলামি সংগঠনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতে ইসলামীকে সমাবেশ করার জন্য অনুমতি দেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। পুলিশ বলছে দলটিকে সমাবেশ করার মৌখিক অনুমতি দেওয়া হয়েছে।

শনিবার ১০ জুন বেলা ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরে প্রচার সম্পাদক আতাউর রহমান।

তিনি জানান, জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। শনিবার বেলা ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অপস) বিপ্লব কুমার সরকার চ্যানেল আই অনলাইনকে বলেন, ডিএমপির পক্ষ থেকে জামায়াতকে সমাবেশ করার জন্য লিখিত নয় মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। জানানো হয়েছে, আপনারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করতে পারেন।

কোনো ধরনের শর্ত দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, যেহেতু লিখিতভাবে কোনো কিছু জানানো হয়নি তাই শর্তের কোনো প্রশ্নই ওঠে না। লিখিত অনুমতি হলে শর্তের বিষয়টি থাকত। তবে নিরাপত্তা ও শৃঙ্খলার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।

গত মঙ্গলবার  বিকেলে শনিবার ১০ জুন বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে দুপুর ২টায় নতুন করে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচির অনুমতির আবেদনপত্র আনুষ্ঠানিকভাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে জমা দেয় জামায়াতে ইসলামী বাংলাদেশ।

এরআগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের ও ওলামায়ে কেরামের মুক্তি এবং তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে ৫ জুন সমাবেশ ও মিছিলে সহযোগিতা চেয়ে জামায়াতের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। অনুমতি না মেলায় তিন দফা দাবিতে পূর্ব ঘোষিত ৫ জুনের বিক্ষোভ কর্মসূচিটি স্থগিত করে জামায়াত। পরে ১০ জুন নতুন করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেয় দলটি।

Tags: জামায়াত ইসলামীডিএমপিসমাবেশ
Previous Post

চার উইকেট হারিয়েও চালকের আসনে অস্ট্রেলিয়া

Next Post

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে যানজট

Next Post
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ব্যাপক যানজট, ট্রাক ও বাসের সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে যানজট

বৃহৎ গ্যাস প্লান্টের ট্যাঙ্ক ও পাইপলাইনসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে ২৪ নম্বর কূপ থেকে ফের গ্যাস চালু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT