বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার ঘোষণা মঙ্গলবার। দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম জানিয়েছেন, ইশতেহারে গুরুত্ব পাচ্ছে নারীর অধিকার ও নিরাপত্তা। জোর দেওয়া হয়েছে সংখ্যালঘুদের অধিকার বিষয়ে। নিজ নিজ দলের ইশতেহারের পাশাপাশি জোটের জন্য সমন্বিত ইশতেহার ঘোষণারও চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির আরেক নেতা।








