চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় ‘রিপাবলিক টিভি’র সংবাদ নিয়ে যা বলছে জামায়াতে ইসলামী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:08 অপরাহ্ন 14, নভেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A
জামায়াতে ইসলামী নেতা এক ব্যক্তির ছবি, পাগড়ি পরা ও হাস্যোজ্জ্বল. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত থেকে পরিচালিত ‘রিপাবলিক টিভি’তে ‘চট্টগ্রামকে ভারতের অংশ করার উস্কানী দিয়ে ভারতীয় উপস্থাপকের বাংলাদেশ বিরোধী অপপ্রচারের সংবাদ নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সংগঠনটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই বিবৃতি দেন। এছাড়া আজকের তারিখে বেসরকারি সংবাদমাধ্যম ‘নয়া দিগন্ত’ পত্রিকার প্রথম পৃষ্ঠায় প্রকাশিত প্রতিবেদনের উদ্বৃতি দিয়ে তিনি এর প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ভারতীয় ইউটিউব চ্যানেল ‘রিপাবলিক টিভি’র উপস্থাপক ‘চট্টগ্রামকে ভারতের অংশ করার উস্কানী দিয়ে’ বলেছেন যে, ‘চট্টগ্রাম ১৯৪৭ সালে ভারতের হাতছাড়া হয়ে যায়। এখন কৌশলগতভাবে চট্টগ্রাম ভারতের অংশ হয়ে গেলে বঙ্গোপসাগর দখল করা যুক্তরাষ্ট্র বা বিশ্বের কোনো পরাশক্তির পক্ষে সম্ভব নয়’।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আমি ভারতীয় ইউটিউব চ্যানেল ‘রিপাবলিক টিভি’র উপস্থাপকের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলতে চাই, ভারতীয়দের ঐ ধরনের উস্কানীমূলক বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর নগ্ন হস্তক্ষেপের শামিল।

উপস্থাপক আরও মন্তব্য করেন, ‘বাংলাদেশে নাকি হিন্দু নিধন করা হচ্ছে। সেনাবাহিনী চট্টগ্রামের হিন্দুদের ঘরে ঘরে ঢুকছে।’ উপস্থাপকের এ বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, অবান্তর ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের মিথ্যা অপপ্রচার বন্ধ করার জন্য আমি ভারতীয় ইউটিউব চ্যানেল ‘রিপাবলিক টিভি’র প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে ভারতীয়দের এ ধরনের অপপ্রচারের প্রতিবাদ জানানোর ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

Tags: জামায়াতে ইসলামীজামায়াতের বিবৃতি
Previous Post

বিমানবন্দরে প্রবাসীদের জন্য ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

Next Post

৩০ নভেম্বরের মধ্যে করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন

Next Post
হজযাত্রীরা বিমানবন্দরে হজের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

৩০ নভেম্বরের মধ্যে করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন

স্মরণীয় ফুটবল মুহূর্তে দুই খেলোয়াড়ের প্রতিকৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আপাতত হালান্ড-গায়কোরেসকে নিয়ে ভাবছে না বার্সা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT