চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মির্জা ফখরুলকে ফোন করে আলোচনার আহ্বান জামায়াতে ইসলামীর

তাফহিমুল ইসলাম সুজন by তাফহিমুল ইসলাম সুজন
9:42 অপরাহ্ন 06, নভেম্বর 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
জামায়াতে ইসলামীর লোগো ও প্রতীক, বাংলাদেশের জামায়াতে ইসলামীর পরিচিত চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতে ইসলামী ও বিএনপির লোগো

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আনুষ্ঠানিক আলোচনার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। একই দিনে জামায়াতে ইসলামীর সাথে আলোচনায় বসতে সময় চেয়েছে এনসিপি, এবি পার্টিসহ ৯ দল।

বৃহস্পতিবার (৬ নভেম্বর)  বিকেলে চ্যানেল আইকে এ তথ্য জানান তিনি।

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কয়েক দিনে আগে রাজনৈতিক দলগুলোর প্রতি একটি সংলাপের আহ্বান করেছিলাম এবং উপদেষ্টা পরিষদ সেটাকে গ্রহণ করে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। আজ আমি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে বসার কথা অনুষ্ঠানিকভাবে জানিয়েছি। তিনি আগ্রহের সাথে কথা বলেছেন। মির্জা ফখরুল বলেছেন, সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে পরামর্শ করে আমাদেরকে জানাবেন।

ডা. তাহের বলেন, যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয়, তাহলে আমরা সরাসরি বিএনপির সাথে বসার আশা রাখি। এছাড়া এখন ৯ দল মাঝেমধ্যে বৈঠক করছে। তাদের একজন প্রতিনিধি আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমাদের সাথে তারা বসতে চায়। তারা এতে আগ্রহী।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি, আলাপ আলোচনা মাধ্যমে বর্তমান পরিস্থিতি ঠিক করা যায় কিনা। পরিস্থিতি ঠিক হলে সকল দলই নির্বাচনের রাস্তায় ঝাঁপিয়ে পড়বে। যখন নির্বাচন এসে যাবে, তখন সিট বণ্টন থেকে শুরু করে আসন সমঝোতা শুরু হবে।

নায়েবে আমির বলেন, আমি মনে করি, দ্রুত আলোচনা শুরু হওয়া উচিত। আমরা প্রতিদিনই একটু একটু করে এগোচ্ছি। পরে সময়টাও একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে। নির্বাচনের আগে সময়ও একটা জটিলতা তৈরি করবে।

Tags: এনসিপিএবি পার্টিজামায়াতে ইসলামীডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
Previous Post

ভুটান লিগে চ্যাম্পিয়ন তহুরা-শামসুন্নাহার, রানার্সআপ ঋতুপর্ণা-সাবিনারা

Next Post

তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা

Next Post
আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড় মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা

মালদ্বীপে রিসোর্টের তেল বিক্রির অভিযোগে গ্রেপ্তার চার বাংলাদেশি. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপে রিসোর্টের তেল বিক্রির অভিযোগে ৪ বাংলাদেশি গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT