চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িতদের নাম প্রকাশের দাবি জামায়াতের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 06, মার্চ 2026
in - সেমি লিড, রাজনীতি
A A

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িতদের নাম প্রকাশের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, সংসদে কি জামায়াতে ইসলামী ছাড়া কোনও বিরোধী দল আছে? আপনি তো বলেছেন, যারা বিরোধীদলে আছে তাদের মেইন স্ট্রিমে আনতে দেননি। আপনি নাম প্রকাশ করুন আর কারা এর সঙ্গে জড়িত ছিল।

শুক্রবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে রেজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসানকে তার ভিডিও বার বার দেখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনি দেখুন আপনি কি বলেছেন। আপনি আপনার বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, আমি রাজনৈতিক দলকে মিন করিনি, আমি উগ্রবাদকে মিন করেছি। আপনার কথায় আপনি আবার আটকে যাচ্ছেন।

সাংবাদিক যখন বলেছে, তাদের একটা অংশ বিরোধী দলে আছে। তখন আপনি বলেছেন, বিরোধীদলে যদি তারা থেকেও থাকে, তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেইনি। ওয়াট ডু ইউ মিন বাই দিজ টাইপ অব কমেন্ট। কোনো উগ্রবাদীরা তো সংসদে নাই। যারা সংসদ নির্বাচনে অংশ নিয়েছে সবাই নিবন্ধিত রাজনৈতিক দল। ইসলাম কোনো উগ্রবাদ চরমপন্থাকে সমর্থন করে না।

বর্তমান পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমানকে লন্ডন ষড়যন্ত্রের হোতা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে ইতোপূর্বে যেসব তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তবর্তী সরকার ছিল রেওয়াজ অনুযায়ী সেসব সরকারের কোনও উপদেষ্টা কোনও সরকারে যোগ দেননি। এবারে আপনি এই সরকারকে ক্ষমতায় আনার জন্য যে ইঞ্জিনিয়ারিং করেছেন তার উপহার স্বরূপ এই পররাষ্ট্র মন্ত্রণালয়টি উপহার পেয়েছেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়, বিজয়নগর, নাইটিগেল মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।

Tags: জামায়াতে ইসলামীজামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলমিয়া গোলাম পরওয়ার
Previous Post

ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর গ্রেপ্তার

Next Post

সীমান্তে জ্বালানি তেল পাচার বন্ধে বিজিবির নজরদারি জোরদার

Next Post
ছবি: প্রতিনিধির পাঠানো তথ্য চিত্র থেকে নেওয়া ।

সীমান্তে জ্বালানি তেল পাচার বন্ধে বিজিবির নজরদারি জোরদার

এবার রাজনীতিতে পা রাখলেন কোয়েল মল্লিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT