চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী অফিসে জামায়াতের হামলা

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
12:03 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর) আসনের নবাবগঞ্জ উপজেলার পুটিমারি ইউনিয়নের দোলারদরগা এলাকায় বিএনপির নির্বাচনী অফিসে হামলা চালিয়েছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। প্রচার কার্যালয়ে টেবিল-চেয়ার ভাঙচুরসহ ব্যানার ছিঁড়ে তছনছ করা হয়েছে। এ সময় বিএনপি কার্যালয়ে অবস্থানরত বেশ কয়েকজন বিএনপি কর্মী আহত ও লাঞ্ছিত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে জামায়াত-শিবিরের কর্মীরা। এ হামলায় বিএনপির বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

বিএনপির কর্মীরা জানান, রাতে নবাবগঞ্জ উপজেলার দোলারদরগা বাজারে বিএনপির নির্বাচনী অফিসে প্রতীকের থিম সং বাজানো হচ্ছিল। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সেখানে জনসংযোগ করতে এসে ধানের শীষের থিম সং বন্ধ করতে বলেন। কিন্তু বিএনপির কর্মীরা থিম সং বন্ধ না করায় কথাকাটাকাটির এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে ১৫০–২০০ জন অংশগ্রহণ করে বলে জানান বিএনপির কর্মীরা।

নবাবগঞ্জ থানার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী জানান, শনিবার বিকেলে দোলারদরগা নির্বাচনী কার্যালয় থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও এমপি প্রার্থী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেনের কর্মীরা ধানের শীষ মার্কার পক্ষে নির্বাচনী প্রচার মিছিল বের করেছিলেন। মাগরিবের নামাজের পর বিএনপির ওই কার্যালয় সংলগ্ন স্থানে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের কর্মীরা নির্বাচনী পথসভা শুরু করেন। এ সময় বিএনপির নির্বাচনী কার্যালয়ে চলা প্রচার মাইক বন্ধ বা ভলিউম কমবেশি করার বিষয় নিয়ে জামায়াতকর্মীরা বিএনপির কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা বিএনপির দুই কর্মীকে লাঞ্ছিত করেন। পরে কার্যালয়ে চড়াও হয়ে চেয়ার-টেবিলসহ ব্যানার তছনছ করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা অবস্থান নিয়েছেন। পাশাপাশি যেকোনো উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে প্রশাসন টহল জোরদার করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওই দুই কর্মকর্তা।

এদিকে, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Tags: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬দিনাজপুরবিএনপি
Previous Post

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মুন্সীর নির্বাচনী আপিল খারিজ

Next Post

মোদির ইসরায়েল সফরে যুক্তরাষ্ট্রের ভূমিকার দাবি নাকচ করল পররাষ্ট্র মন্ত্রণালয়

Next Post

মোদির ইসরায়েল সফরে যুক্তরাষ্ট্রের ভূমিকার দাবি নাকচ করল পররাষ্ট্র মন্ত্রণালয়

সাতে সাত জয়ে বিশ্বকাপ বাছাই শেষ করল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT