চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়াশ-নীহার প্রেমের মিশনে ‘উইশ কার্ড’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:21 অপরাহ্ন 06, আগস্ট 2025
in বিনোদন
A A
প্রেমের মুহূর্তে ইয়াশ ও নীহার, হাসিমুখে একসঙ্গে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় নির্মাতা জাকারিয়া সৌখিনের নতুন নাটক আসছে। ইয়াশ রোহান এবং নাজনীন নাহার নীহাকে নিয়ে তিনি নির্মাণ করেছেন ‘উইশ কার্ড’। ইতোমধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। পরিচালনার পাশাপাশি নাটকটি লিখেছেন নির্মাতা নিজেই।

জাকারিয়া সৌখিন জানান, ‘উইশ কার্ড’ পরিপূর্ণ রোমান্টিক কমেডি ঘরানার নাটক। গল্পের ধারণা দিতে গিয়ে তিনি জানান, হৃদির (নীহা) বাবা বন কর্মকর্তা। এলাকায় ট্রান্সফার হয়ে এসেছেন। নতুন কলেজে গিয়ে প্রথমদিনই পরিচয় হয় ক্যাম্পাসের সবচাইতে দুষ্টু ছেলে সাদের (ইয়াশ) সঙ্গে। সাদ যতোটা দুষ্টু, হৃদি ঠিক ততোটাই মিষ্টি। তাই সাদ ধীরে ধীরে প্রেমে পড়ে যায়।

কিন্তু তার প্রেমের ইশারা পেয়েই সাড়া দেয় না হৃদি। বরং সে এক অদ্ভুত ঘটনা ঘটায়। সাদকে চ্যালেঞ্জ দিয়ে বলে, তাকে পেতে হলে অনেকগুলো উইশ পূরণ করতে হবে। যদি উইশগুলো পূরণ করতে পারে, তবেই হৃদি রাজি হবে। সাদ চ্যালেঞ্জে রাজি হয়। কিন্তু কী সেই উইশগুলো? জানতে হলে অপেক্ষা করতে হবে নাটক মুক্তি পর্যন্ত।

‘উইশ কার্ড’ নিয়ে নির্মাতা সৌখিন বলেন, ইয়াশের সঙ্গে এটা আমার প্রথম কাজ। ওর সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে। কাজের ব্যাপারে খুবই মনোযোগী ইয়াশ। সারাক্ষণ ব্যস্ত থাকে, কীভাবে ভালো অভিনয় করা যায়। আর নীহা তো খুবই লক্ষ্মী মেয়ে। কাজের ব্যাপারে খুবই মনোযোগী। সত্যি বলতে ইয়াশ-নীহাকে নিয়ে নাটকটি করে খুব ভালো লেগেছে।

‘উইশ কার্ড’ নিয়ে ইয়াশ রোহান বলেন, ‘দারুণ এনার্জেটিক একটা নাটক হবে এটি। সৌখিন ভাই প্রতিটি দৃশ্য এতো ধরে ধরে নিখুঁতভাবে করার চেষ্টা করেছেন কি আর বলবো, দর্শক খুব পছন্দ করবে আশা করি।

নাজনীন নীহা বলেন, সৌখিন ভাইয়ার সঙ্গে আমার এটি চতুর্থ নাটক। এর আগে আমাদের মনদুয়ারী, মেঘবালিকা, লাভ রেইন দর্শক খুব পছন্দ করেছিল। আশা করি এবারও দর্শক আমাদের নাটক পছন্দ করবে। কারণ পছন্দ করার মতো যথেষ্ট এলিমেন্ট আছে নাটকে।

‘উইশ কার্ড’ নাটকে গান রয়েছে একটি। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন সাজিদ সরকার। ১৪ আগস্ট ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে নাটকটি রিলিজ হবে বলে জানিয়েছেন নির্মাতা।

Tags: ইয়াশ রোহানজাকারিয়া সৌখিননাজনীন নীহা
Previous Post

মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১৭ আগস্ট

Next Post

নির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post
স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন প্রসঙ্গে কথা বলছেন, বিভিন্ন মিডিয়া ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ ক্রিকেটার সোহান অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখার জন্য নয়, শিরোপা জিততে অস্ট্রেলিয়া যাচ্ছেন সোহান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT