চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচনায় জাইমা রহমানের বই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:20 পূর্বাহ্ন 25, ডিসেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন এর অফিসে যাইমা রহমানের বই নিয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিমানের কেবিনে তোলা একটি সাধারণ সেলফি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ছবিতে ব্যারিস্টার জাইমা রহমানের পাশে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবাইদা রহমান। তবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ছবির মানুষ নয়, বরং জাইমা রহমানের পাশের আসনে রাখা একটি বই।

ছবিতে দেখা যায়, বইটির নাম The Penguin Book of Bengali Short Stories. বাংলা সাহিত্যের নির্বাচিত ছোটগল্পের এই সংকলনটি সম্পাদনা ও ইংরেজিতে অনুবাদ করেছেন ভারতীয় অনুবাদক অরুণাভ সিনহা। বইটিতে শতবর্ষের বাংলা ছোটগল্পের প্রতিনিধিত্বমূলক রচনাগুলো ইংরেজিভাষী পাঠকের সামনে তুলে ধরা হয়েছে।

সংকলনে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পরশুরাম, প্রেমেন্দ্র মিত্র, জীবনানন্দ দাশ, সমরেশ বসু, সত্যজিৎ রায় ও শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প। পাশাপাশি আধুনিক ও সমকালীন ধারার লেখক আখতারুজ্জামান ইলিয়াস, সেলিনা হোসেন, শহীদুল জহির, হুমায়ূন আহমেদসহ আরও  অনেকের গল্প এতে স্থান পেয়েছে।

উল্লেখ্য, ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় প্রবাসে অবস্থানের পর আজ তার এই প্রত্যাবর্তনকে বিএনপির রাজনীতিতে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

Tags: ডা. জোবাইদা রহমানতারেক রহমানবিএনপিভারপ্রাপ্ত চেয়ারম্যান
Previous Post

জেলখানায় থাকা ভোটারদের ভোটদানে বিশেষ নির্দেশনা ইসির

Next Post

নিউইয়র্কে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ

Next Post
বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ'র মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ

তারেক রহমান দেশের মাটিতে পা রাখলেন, বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT