চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারমানপ্রীতের সঙ্গে ‘কথা বলবেন’ বিসিসিআই সভাপতি ও লক্ষ্মণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:16 অপরাহ্ন 28, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় নারী ক্রিকেটার প্যাডিং পরা, মনোযোগী মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অখেলোয়াড়ি আচরণ করে শাস্তি পেয়েছেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর। আইসিসি তাকে বড় জরিমানা করেছে, ডিমেরিট পয়েন্টের জেরে দুই ম্যাচের নিষেধাজ্ঞা মিলেছে। সপ্তাহখানেক গড়ালেও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। শুক্রবার এসে মুখ খুলেছেন বিসিসিআই সচিব জয় শাহ। জানালেন, হারমানপ্রীতের সাথে কথা বলবেন বোর্ড সভাপতি রজার বিনি ও ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) প্রধান ভিভিএস লক্ষ্মণ।

আসন্ন বিশ্বকাপের স্টেজিং স্টেট অ্যাসোসিয়েশনের সঙ্গে দিল্লিতে বৈঠক শেষে হারমানপ্রীতকে ঘিরে বিতর্কের বিষয়ে এমন জানান জয় শাহ। বলেছেন, ‘আমাদের সভাপতি রজার বিনি ও ভিভিএস লক্ষ্মণ এমন আক্রমণাত্মক আচরণ নিয়ে হারমানপ্রীতের সঙ্গে কথা বলবেন। আইসিসি ইতিমধ্যেই তাকে নিষিদ্ধ করেছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সময়ও পেরিয়ে গেছে।’

গত শনিবার মিরপুরে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আম্পায়ারের সিদ্ধান্তে মাঠে মেজাজ হারিয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভেঙেছিলেন ভারত অধিনায়ক। পরে পুরস্কার বিতরণীর মঞ্চে নানা ধরনের অখেলোয়াড়ি আচরণের সঙ্গে করেন আম্পায়ারের কড়া সমালোচনা। পরে আইসিসির শাস্তির সম্মুখীন হন।

ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৮ অনুচ্ছেদ লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হন হারমানপ্রীত। এর কারণে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি তার নামের পাশে ৩টি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে।

ম্যাচের পর পুরস্কার বিতরণীর মঞ্চে নানাধরনের অখেলোয়াড়ি আচরণের সঙ্গে হারমানপ্রীত করেন আম্পায়ারের কড়া সমালোচনা। তাতে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানার পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ভারত অধিনায়ক।

আইসিসির আইনে ২৪ মাসের মধ্যে কারও নামের পাশে ৪ ডিমেরিট পয়েন্ট যুক্ত হলে একটি টেস্ট, দুটি ওয়ানডে বা দুটি টি-টুয়েন্টি নিষেধাজ্ঞায় পড়েন সংশ্লিষ্ট খেলোয়াড়। তিন ফরম্যাটের মধ্যে যে সিরিজটি আগে আসবে, সেটিতেই নিষেধাজ্ঞা কার্যকর হবে হারমানপ্রীতের।

হারমানপ্রীত অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং আইসিসির ম্যাচ রেফারি আখতার আহমেদের দেয়া নিষেধাজ্ঞা মেনে নিয়েছেন। এর প্রেক্ষিতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। শাস্তির কারণে এশিয়ান গেমস-২০২৩ এর প্রথম দুটি ম্যাচে খেলতে পারবেন না ভারত অধিনায়ক। তার অনুপস্থিতিতে নেতৃত্ব দিতে পারেন স্মৃতি মান্দানা।

Tags: এশিয়ান গেমসজয় শাহবিসিসিআইভারতমিরপুরলক্ষ্মণলিড স্পোর্টসহারমানপ্রীত
Previous Post

নেট পদ্ধতিতে বিষমুক্ত বেগুন আবাদে সাফল্য

Next Post

নাড়ির বন্ধন ছিঁড়তে পারেনি কাঁটাতার: কলকাতায় চলচ্চিত্র উৎসবে তথ্যমন্ত্রী

Next Post
বাংলাদেশের তথ্যমন্ত্রী কলকাতায় চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাড়ির বন্ধন ছিঁড়তে পারেনি কাঁটাতার: কলকাতায় চলচ্চিত্র উৎসবে তথ্যমন্ত্রী

দুটি হাতে মোবাইলে হোয়াটসঅ্যাপ আইকন দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ভিডিও মেসেজ চালু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT