চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকদের ভালোবাসা পেয়ে আবেগে কাঁদলেন জাহিদ হাসান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 19, জুন 2025
in বিনোদন
A A
জাহিদ হাসান দর্শকদের ভালোবাসায় আবেগে কাঁদছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তি পাওয়া ছয় ছবির মধ্যে তানিম নূর পরিচালিত উৎসব দর্শকদের মন জয় করেছে। কম সংখ্যক শো নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এই ছবিটি সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্সে দ্বিতীয় অবস্থানে রয়েছে। বুধবার সন্ধ্যায় ছিল উৎসবের প্রিমিয়ার শো। সেখানে এ ছবির শিল্পী কলাকুশলীরা উপস্থিত হয়েছিলেন।

উৎসবে ‘খাইস্টা জাহাঙ্গীর’ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তার চরিত্রটি দারুণভাবে গ্রহণ করেছেন দর্শক। তবে তাকে নিয়ে দর্শকদের উচ্ছ্বাস হলে হলে গিয়ে উপভোগ করতে পারেননি তিনি। ঈদের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। পরিস্থিতির অবনতি হলে নেওয়া হয় হাসপাতালের আইসিইউতে।

একদিকে শরীরের ক্লান্তি, অন্যদিকে বহু প্রতীক্ষিত সিনেমার মুক্তি। দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে তিনি হয়ে ওঠেন যেন এক নিঃশব্দ যোদ্ধা। অবশেষে শরীরের সঙ্গে আপস করে নয়, যেন এক লড়াই জিতে, জাহিদ হাসান হাজির হলেন সিনেমা হলে। সঙ্গে ছিলেন নির্মাতা, সহশিল্পীরা।

পর্দা জ্বলে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের হৃদয়ের দরজা খুলে জাহিদ হাসান বলেন, আজকে আমার ঈদ। কারণ ঈদের আগের দিন থেকে আমি অসুস্থ ছিলাম। হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলাম। এর মধ্যেই ছবি মুক্তি পেয়েছে।’

একটু থেমে, আরেকটু নরম হয়ে, বললেন কৃতজ্ঞতার কথা, আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা যে এত ভালো ভালো মন্তব্য করেছেন, দর্শকদের ছবিটি দেখানোর চেষ্টা করেছেন, সেটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আমি নিজে আসতে পারছিলাম না, কিন্তু আমার সহযোদ্ধারা, ভাই-ব্রাদার, পরিবার। সবাই পাশে ছিল। তাদের উৎসাহে মনে শান্তি পেয়েছি।

ঠিক তখনই কেউ বলে ওঠে, আজ আপনার দিন, আপনি আরও কিছু বলেন। এই ছোট্ট আহ্বান, এই মমতামাখা ভালোবাসা যেন ছুঁয়ে যায় তাঁর হৃদয়ের গভীরতম সুরটিকে। চোখে জল আসে জাহিদ হাসানের।

কণ্ঠে এসে জমে কাঁপা এক সত্য, ‘কেউ আমাকে ভালোবাসলে আমার কান্না পেয়ে যায়। কেউ আদর করলে চোখে জল আসে। এটা কোনো অভিনয় নয়, সত্যি কথা। আমি অনেক ছবি করেছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। কিন্তু এভাবে কোনো ছবি আমার জীবনে আসেনি। এত ক্যামেরা, এত ভালোবাসা। এটা আমার জীবনের অনেক বড় পাওয়া।’

এই মুহূর্তটি যেন শুধু সিনেমার সাফল্য উদযাপন নয়, একজন শিল্পীর জীবনের গভীরতম আত্মপ্রকাশ। এক নিঃশব্দ যোদ্ধার আবেগঘন বিজয়। ‘উৎসব’ এখন আর কেবল একটি সিনেমার নাম নয়। এটি হয়ে উঠেছে শিল্প ও ভালোবাসার এক অমলিন মিলনক্ষেত্র।

জাহিদ হাসানের পাশাপাশি ছবিটিতে অভিনয় করেছেন জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।

উৎসব যেন এক আবেগময় ক্যানভাস, যেখানে পারিবারিক দ্বন্দ্ব, সম্পর্কের ফাটল আর মানুষের গোপন অনুভবেরা রং হয়ে ঝরে পড়ে। আর ঠিক সেখানেই জাহিদ হাসানের ‘খাইস্টা জাহাঙ্গীর’ হয়ে উঠেছেন একটি আলাদা সুর, যা শেষ দৃশ্য পেরিয়েও হৃদয়ে বাজতেই থাকে।

Tags: উৎসবজাহিদ হাসানলিড বিনোদন
Previous Post

ইরান-ইসরায়েল সংঘাত: এবার নিউইয়র্কে বিক্ষোভ

Next Post

দেশের কাছে কোনো প্রত্যাশা রাখি না, এই কথা কেন বললেন ফারিয়া?

Next Post
শবনম ফারিয়া

দেশের কাছে কোনো প্রত্যাশা রাখি না, এই কথা কেন বললেন ফারিয়া?

দলীয় সদস্যরা হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন দেশের ৩৭টি থিয়েটারে যাচ্ছে 'উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT